সন্ধ্যেবেলার জলখাবার জমে যাক এই মুখরোচক স্ন্যাক্সে

সন্ধ্যেবেলার স্ন্যাক্সের মধ্যে অনেকেই নতুন নতুন কিছু আশা করেন। কিন্তু সবসময় সময়ের জন্যে খুঁজে পাওয়া যায়না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যেবেলার স্ন্যাক্সের মধ্যে অনেকেই নতুন নতুন কিছু আশা করেন। কিন্তু সবসময় সময়ের জন্যে খুঁজে পাওয়া যায়না। আজ একটি সম্পূর্ণ অন্য ধরনের স্ন্যাক্সের খোঁজ দেবো আপনাদের। যা একেবারে সন্ধ্যেবেলাটা জমিয়ে দেবে। এর নাম বাটার ফ্রায়েড ফাউল কাটলেট। আগেভাগে জেনে নিন, এর রেসিপি।

উপকরণ

পেঁয়াজ (ছোটো পেঁয়াজের অর্ধেক), রসুন (৫ গ্রাম), আদা (৫ গ্রাম), চিকেন কিমা (৩০০ গ্রাম), কাঁচা লঙ্কা (২ টি), ধনেপাতা কুচি (সামান্য), নুন-গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ (১ চামচ), গরম মশলা গুঁড়ো, ব্রেড ক্রাম্ব, সাদা তেল।

ব্যাটারের উপকরণ

ময়দা (আধ কাপ), বেকিং পাউডার (১ চা চামচ), চিনি (১ চা চামচ), নুন, জল

প্রণালী

প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, চিকেন কিমা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন-গোল মরীচ গুঁড়ো, টমেটো কেচাপ, গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন। পরে ফ্রিজ থেকে বের করে কাটলেটের আকারে বানিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আরও মিনিট পনেরো ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে প্যানে তেল গরম করে কাটলেটগুলো ঐ ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। কাসুন্দি ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২