শনি সকালে দেহ উদ্ধার নিখোঁজ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আশুতোষ কলেজের কয়েকজন পড়ুয়া ঘুড়তে গিয়েছিল ওড়িশার কেওনঝড়ে। বাড়িতে সবাই জানিয়েছিল, কলেজ থেকেই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। নিখোঁজ হয়ে যায় এক পড়ুয়া। দিনদুয়েক পর আজ শনিবার (২৫ নভেম্বর) ওড়িশার কেওনঝড় থেকে উদ্ধার বাংলার কলেজ ছাত্রের দেহ। দুঃসংবাদ পৌঁছতেই ছাত্রের বাড়িতে শোকের ছায়া।

ওড়িশার কেওনঝড়ের ঝরনায় পড়ে গিয়ে নিখোঁজ হন দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ছাত্র তারাশংকর সরকার। তার বাড়ি আরামবাগ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ায়। তারাশংকরকে বাঁচাতে গিয়ে তার সাথে পড়ে যায় আরও এক ছাত্র নীলাব্জ। কিন্তু নীলাব্জ কোনওক্রমে একটি পাথরে আটকে কোনওমতে বেঁচে যায়।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) আশুতোষ কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ৩৮ জন ছাত্রছাত্রীকে নিয়ে ওড়িশার কেওনঝড় ও বারবিলে শিক্ষামূলক ভ্রমণে রওনা হন অধ‌্যাপকরা। কেওনঝড়ে ঝরনার সাথে সেলফি তোলার চেষ্টা করছিল দুই ছাত্র। তাতেই তারা পিছলে ঝরনার জলে পড়ে যায়।
ঘটনাস্থল মাওবাদী অধ্যুষিত এলাকা বলে সন্ধ্যার পর উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়। তবে এদিন শনিবার (২৫ নভেম্বর) এনডিআরএফ এবং ওড়িশা পুলিশ যৌথভাবে ঝরনায় তল্লাশি চালায়। তারপর অবশেষে তারাশংকরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, নীলাব্জর দাবি, ঝরনার জলে পড়ে যায় তারাশংকর। বন্ধুকে বাঁচাতে গিয়ে নীলাব্জও জলে পড়ে যায়। সে একটি পাথরে আটকে কোনওভাবে বেঁচে যায়। কিন্তু জলের প্রচণ্ড স্রোতে ভেসে যায় তারাশংকর। তারপর থেকেই নিখোঁজ ছিল সে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২