পথ দুর্ঘটনায় আহতদের সাহায্য করলেন মন্ত্রী বেচারাম মান্না ও তার স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, হারিপাল: রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবি মান্নার মানবিক মুখ দেখল সাধারণ মানুষ। তারকেশ্বর(Tarakeswar) নচিপুর নিবাসী তরুণ কুমার হাজরা, গীতশ্রী কুন্ড ও তারকেশ্বর পদ্মপুকুর নিবাসী জ্ঞান রঞ্জন তাঁ চন্দননগরে আত্মীয় বাড়িতে মারুতি ভ্যানে করে যাওয়ার পথে হরিপাল থানা এলাকায় নালিকুল পোস্ট অফিস মোড়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে।একটি ইট বোঝাই ট্রাক্টর এর পিছনের চলন্ত অবস্থায় দুটি চাকা খুলে গিয়ে মারুতিতে এসে ধাক্কা মারে।

মারুতি চালকসহ আরোহীগন দুর্ঘটনার কবলে পড়েন। ওই পথ দিয়ে মন্ত্রী বেচারাম মান্না(Minister Becharam Manna) ও হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না(Mla Karabi Manna) হরিপালের এক অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় তাদের গাড়ি সম্মুখে এই দুর্ঘটনাটি রবিবার দুপুরে ঘটে। তৎক্ষণাৎ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক ডাক্তার করবী মান্না নিজেদের গাড়ি থেকে নেমে দুর্ঘটনাগ্রস্থ মারুতি ভ্যানটির গেট ভেঙে আহতদের উদ্ধার করেন।

মন্ত্রী তার নিজের পাইলট ভ্যানে (Pilot Van)করে আহতদের সিঙ্গুর ট্রমা কেয়ার হাসপাতালে(Singur Hospital) পাঠানোর ব্যবস্থা করেন। শুধু তাই নয়, আহতদের যাতে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয় তার প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক এর এই তৎপরতা রীতিমতো প্রশংসা ও নজর কুড়িয়েছে সকলের।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২