চিংড়ির স্বাদ ভোলা দায়, কুমড়ো পাতা দিয়ে জলপোকার রেসিপি রেঁধেছেন কখনও?

তেমনি আজ বাঙালির দুপুরে খাওয়ার মতো একটি অসাধারণ রেসিপির খোঁজ দেবো আপনাদের। যার নাম কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ির ভর্তা। জেনে নিন রান্নার কৌশল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই সবার মুখে একটাই খবর শোনা যায়, বাঙালদের হাতে তৈরি রান্না খেয়েছেন কখনও। হ্যাঁ, কথায় আছে বাঙালরা যেকোনও ফেলে দেওয়া জিনিস দিয়েও বানিয়ে ফেলতে পারেন অসাধারণ রান্না। যা একবার চাখলে ভুলে যাবেন চিকেন, মাটনের একাধিক আইটেম। তেমনি আজ বাঙালির দুপুরে খাওয়ার মতো একটি অসাধারণ রেসিপির খোঁজ দেবো আপনাদের। যার নাম কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ির ভর্তা। জেনে নিন রান্নার কৌশল।

উপকরণ

চিংড়ি মাছ (৩০০ গ্রাম), কাঁচা কুমড়ো (২০০ গ্রাম), নুন ( পরিমাণমতো ), শুকনো লঙ্কা (২-৩টি), হলুদ (১ চামচ), সর্ষের তেল ( আধ কাপ), কালোজিরে (১-চা চামচ), রসুন কুচি (১ চামচ), পেঁয়াজ কুচি (১টি মাঝারি), বিলেতি ধনেপাতা কুচি (২ চামচ)।

প্রণালী

প্রথমে একটা ছোট কাঁচা কুমড়োর গায়ে তেল মাখিয়ে গ্যাসে পুড়িয়ে নিয়ে পোড়া চামড়া ছাড়িয়ে আলাদা করে রাখুন। এবার ছোট চিংড়ি মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পোড়া কুমড়ো আর চিংড়ি মাছ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। এরপর রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন। এরপর কুমড়ো-চিংড়ির পেস্ট দিয়ে ভাল করে ভাজুন। পরিমাণমতো নুন, লঙ্কা গুড়ো, অল্প হলুদ দিন। সমস্ত মিশ্রণ ততক্ষণ ভাল করে ভাজুন যতক্ষণ না কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে আসে। শেষে বিলিতি ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই কুমড়ো-চিংড়ির ভর্তা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২