সেটে সিনিয়রের সঙ্গে অশান্তি, নতুন সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত সোহিনীর

আমি কারও নাম বলতে চাই না। তবে কিছু না কিছু তো অবশ্যই ঘটেছে। আসলে খুব অবাক লাগে। মানুষ যখন সম্মানটাও দিতে চান না তখন খারাপও লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার সিরিয়ালগুলি বর্তমানে বাঙালিদের রোজনামচা। সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে সিরিয়াল দেখতে ভালবাসেন বেশিরভাগ মানুষই। আজকাল মহিলাদের পাশাপাশি বাড়ির পুরুষরাও বাংলা সিরিয়ালের প্রতি মনোনিবেশ করছেন। আড্ডা-ঠাড্ডা ভুলে পুরুষরাও সিরিয়ালের নেশায় মেতে ওঠেন। আর সেখানে বেফাঁস কিছু চোখে পড়লেই শুরু হয়ে যায় ধুন্ধুমার। এমনকী অনেক সিরিয়ালের কলাকুশলীদের মধ্যেও আদায় কাঁচকলা সম্পর্ক।

নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে আর কিছু দিন পরেই। এরই মধ্যে হঠাৎ করেই শুক্রবার সকালে একটি বিস্ফোরক পোস্ট করে বসলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। আর পোস্টে তিনি ইন্ডাস্ট্রির সিনিয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। শুধু তাই নয়, এত বছর ধরে কাজ করার পরে এমন ব্যবহার আশাও করেননি। কিন্তু ঠিক কী ঘটেছে? নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্তই নিতে চলেছেন তিনি।

এই বিষয়ে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, “আমি কারও নাম বলতে চাই না। তবে কিছু না কিছু তো অবশ্যই ঘটেছে। আসলে খুব অবাক লাগে। মানুষ যখন সম্মানটাও দিতে চান না তখন খারাপও লাগে। হতেই পারেন তিনি আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্মানটা তো সবাইকে দিতে হয় তাই না? একজন সিনিয়র হয়ে জুনিয়রকে যদি সম্মান না দিতে পারলেও তাঁর কাজ নিয়ে অকারণ খারাপ কথা বিভিন্ন গ্রুপে না বলে তাঁকে সরাসরি বলাই তো উচিৎ। কী করে কাজে উন্নতি করা যায়, কীভাবে ভাল কাজ করা যায়, সেই অভিজ্ঞতাও তো শেয়ার করা যায়! কিন্তু না সেটা ঘটেনি আমার সঙ্গে।” এবার তাঁর নতুন ধারাবাহিক ‘দ্বিতীয় বসন্ত’র সেটে কিছু ঘটেছে কিনা জিজ্ঞাসা করা হলে সোহিনীর বলেন, “এ সব নিয়ে কিছু না বলাই ভাল। আমি কারও নাম নিচ্ছি না। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, এ ক্ষেত্রেও তাই। খারাপ লেগেছে নিশ্চয়ই। তবে মানিয়ে নিচ্ছি।” তবে এক্ষুনি ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা একেবারেই ভাবছেন না নায়িকা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২