সীমান্তে বিএসএফের তাড়া, সোনাই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: সীমান্তে বিএসএফের তাড়া, সোনাই নদীতে ঝাঁপ, বসিরহাটে কচুরিপানার মধ্যে নিখোঁজ পাচারকারী। বিএসএফের(BSF) মুখে কুলুপ ।সীমান্তে বিএসএফের তাড়া খেয়ে পালাতে গিয়ে সোনাই নদীতে কচুরিপানার মধ্যে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে নিখোঁজ নিখোঁজ পাচারকারী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুরের বাসিন্দা বছর ২৮ এর যুবক মিলন মন্ডল নিখোঁজ। বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তে অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল। তার কাছে কিছু ফেন্সিডিল থাকার খবর যায় বিএসএফের কাছে।

তাকে চিহ্নিত করে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে তাড়া করলে সীমান্তের সোনাই নদীতে ঝাঁপ দেয় ঐ যুবক। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় নিখোঁজ হয় সে। ফেন্সিডিলগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল তার, এমনটাই দাবি বিএসএফের। প্রায় ৫০ ঘন্টা কেটে গেলেও পাচারকারী মিলনের খোঁজ পাওয়া যাচ্ছে না।ইতিমধ্যে নিখোঁজ যুবকের মা আবেদা সরদার স্বরূপনগর থানায়(Swarupnagar P.S.) লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করেছে। নিখোঁজ যুবকের মা আবেদা বলেন, “আমার ছেলে সন্ধ্যায় ঘোরাঘুরি করছিল‌। সেই সময় বিএসএফ তাড়া করলে ভয়ে সে নদীতে ঝাঁপ দেয়। তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। যে কোনো মূল্যে আমার ছেলেকে ফেরত চাই।” ৪৮ ঘন্টা কেটে গেলেও তার কোনো খোঁজ পাচ্ছে না প্রশাসন।

তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। শনিবার সকালে ডুবরি নামানো হলেও তার দুপুর খোঁজ পাওয়া যাইনি। বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের ডাকা হয়েছে। অন্যদিকে বিএসএফের তরফ থেকে এই ব্যাপারে কোন কিছু জানানো হচ্ছে না। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তের হাকিমপুর(Hakimpur) এলাকায়। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা বিএসএফ জওয়ানদের বিক্ষোভ দেখাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ পৌঁছেছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২