এবার বাড়িতেই বানান মুর্শিদাবাদি দম চিকেন

এবার বাড়িতেই বানান মুর্শিদাবাদি দম চিকেন। জেনে নিন রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বাড়িতেই বানান মুর্শিদাবাদি দম চিকেন। জেনে নিন রেসিপি।

ম্যারিনেশনের উপকরণঃ- চিকেন (৫০০ গ্রাম), আদা ও রসুন বাটা (২ চামচ), শুকনো লঙ্কাগুঁড়ো (দেড় টেবল চামচ), গোলমরিচ গুঁড়ো (আধ টেবল চামচ), হলুদ গুঁড়ো (আধ টেবল চামচ), গোটা ধনে ও জিরে (২ টেবল চামচ), টকদই (৩-৪ টেবল চামচ)।

রান্নার উপকরণঃ- সাদা তেল (৩ টেবল চামচ), মাঝারি সাইজের পেঁয়াজ (২ টো), আদা কুচি (১ টেবল চামচ), তেজপাতা (৩ টে), বড় এলাচ (১ টা), ছোট এলাচ (২ টো), গোটা গোলমরিচ (আধ চা-চামচ), লবঙ্গ (৩ টে), গোটা জিরে (আধ টেবল চামচ), ধনেপাতা (৩-৪ টেবল চামচ), কাঁচালঙ্কা (১ টা), গরম মশলা গুঁড়ো (আধ চা-চামচ)।

প্রণালীঃ- প্রথমে একটা পাত্রে চিকেনের টুকরো নিয়ে তাতে একে একে আদা-রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে ও টকদই দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রাখতে হবে। কড়াইয়ে সাদা তেল গরম হলে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে বাদামি হলে তাতে আদা কুচি দিয়ে নেড়ে ওতে ম্যারিনেট করা চিকেন ও নুন দিয়ে কষিয়ে নিন। চিকেন সেদ্ধ হলে ওতে ধনেপাতা কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে কষিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দমে রেখে দিন। অন্যদিকে চারকোল পুড়িয়ে নিতে হবে। কষা চিকেনের মধ্যে গর্ত করে ছোট বাটির মধ্যে ওই চারকোল দিয়ে তার ওপর গরম ঘি ছড়িয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। যাতে ওই পোড়া গন্ধটা মাংসের মধ্যে মিশে যায়। ২ মিনিট রেখে ওই বাটি তুলে নিন। ব্যস তৈরি মুর্শিদাবাদি দম চিকেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২