বঙ্গে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে Rashmi Group

এই রাজ্যেরই শিল্পসংস্থা Rashmi Group বাংলার বুকে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইস্পাত ও খনি শিল্পের জন্য। লাভ হবে রাজ্যেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় অঙ্কের বিনিয়োগের মুখ দেখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা(West Bengal)। এই রাজ্যেরই শিল্পসংস্থা Rashmi Group ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ(22 Thousand Crore Rupees Investment) করতে চলেছে ইস্পাত ও খনি শিল্পের জন্য। আর তাতে বাংলার কোষাগার যে শুধু ভরে যেতে চলেছে তাই নয়, একটা বড় সংখ্যার মানুষও কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন। রাজ্যের পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার খড়গপুরে(Kharagpur) এবং তার পাশের জেলা ঝাড়গ্রামে(Jhargram) রয়েছে এই সংস্থার Brownfield ও Greenfield Steel Plant। সেই দুটি কারখানার সম্প্রসারণের লক্ষ্যে তাঁরা ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। আর তার জেরে সেই দুই কারখানায় প্রত্যক্ষ ভাবে আরও ৫ হাজার মানুষের কাজের সুযোগ হতে চলেছে। একই সঙ্গে বীরভূম(Birbhum) ও পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার ৩টি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য তাঁরা আরও ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। তার জেরে ওই ৩টি খনিতে ১৫ হাজার মানুষ প্রত্যক্ষ ভাবে কাজ পেতে চলেছেন। শুধু তাই নয়, এই ৩টি কয়লাখনির হাত ধরে রাজ্য সরকার আগামী ৫০ বছর ধরে বার্ষিক ১৩০০ কোটি টাকা লেভি পেতে চলেছে।

জানা গিয়েছে, বীরভূম জেলা ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে দিয়ে প্রবাহিত অজয় নদের দুইপাশে বিপুল কয়লা ভান্ডারের সন্ধান মিলেছে। সেখানে মোট ৩টি কয়লার ব্লকের সন্ধান মিলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার ব্লকের Kagra Joydev Coal Block ও পাশের খয়রাশোল ব্লকের Kasta East Coal Block এবং পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের Jagannathpur B খনিতে মোট ২০০ মিলিয়ন টন কয়লা মজুর রয়েছে। সেই কয়লা উত্তোলনের জন্য রাজ্যের তরফে Rashmi Group-কে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় এই মর্মে Rashmi Group’র হাতে ৭১৫.৫৮ একর জমি দীর্ঘমেয়াদী সূত্রে তুলে দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। Rashmi Group’র তরফেও জানানো হয়েছে, এই ৩টি কয়লাখনিতে আগামী ৬ মাসের মধ্যে কয়লা তোলার কাজ শুরু হতে চলেছে। আপাতত প্রতি বছর এই ৩টি খনি থেকে বার্ষিক ৩ মিলিয়ন টন করে মোট ৯ মিলিয়ন টন কয়লা তোলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আর তার জেরেই রাজ্য সরকার আগামী ৫০ বছর ধরে প্রতি মাসে ১০০ কোটি টাকা বা বার্ষিক ১২০০ থেকে ১৩০০ কোটি টাকা লেভি বা কর পেতে চলেছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও