চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা এবং অভিনেতা বিজয়কান্ত

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন ডিএমডিকে-র প্রতিষ্ঠাতা এবং তামিল অভিনেতা বিজয়কান্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিল অভিনেতা। হাসপাতালের একটি বিবৃতিতে বলা হয়েছে, “নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন বিজয়কান্ত। সেই কারণেই হাসপাতালে ভর্তি হন ক্যাপ্টেন বিজয়কান্ত। এরপর করোনা আক্রান্ত হন তিনি।“ চিকিৎসকদের চেষ্টার পরেও   বিজয়কান্তকে আর বাড়ি ফেরানো সম্ভব হয়নি।

বিজয়কান্ত ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে-র সাথে জোট বদ্ধ হন। জয়ললিতার নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়লাভ করেন । পাশাপাশি ডিএমডিকে দলকে  প্রতিষ্ঠা করে বিরোধী দলের নেতা হন।  বিরুধাচলম এবং ঋষিভান্দিয়ামের নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করে দুবার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। তাঁর মৃত্যু নিয়ে  ডিএমডিকে  দলের বিবৃতিতে বলা হয়েছিল,’যে বিজয়কান্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ভেন্টিলেটরে রয়েছেন। তারপরেই এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‘

উল্লেখ্য, রাজনীতির পাশাপাশি চলচ্চিত্রেও রয়েছে তাঁর সফল কেরিয়ার। বিজয়কান্ত ১৫৪টি সিনেমায় অভিনয় করেছিলেন, এবং পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন । তবে অভিনেতা তথা রাজনীতিককে এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য ২০ নভেম্বর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাই আশা করা হয়েছিল এবছরও তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তাঁর আচমকা প্রয়াণ রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র জগতেরও বিশাল ক্ষতি। তবে তাঁর  মৃত্যুতে  শোকাহত অনুগামীরা ।

Published by:

Share Link:

More Releted News:

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার কর্ণাটকের হোমস্টের মালিক ও কর্মী

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ