ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর ধাক্কা খাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। প্রথমে শরদ পাওয়ারের মতবদল ও পরে ডিএমকে প্রধান স্ট্যালিনের তরফে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন দেওয়ার ঘোষণা। যা বিপাকে ফেলেছে বিরোধী জোটকে। এবার ইন্ডিয়া জোটের আরও এক শরিক বেঁকে বসেছে। তেমনটাই সূত্রের খবর। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সূত্রের খবর, বৃহত্তরে স্বার্থে জোটের কথা সরিয়ে রেখে কেন্দ্রীয় সরকারের আনতে চলা দুই বিলকে সমর্থন করতে চলেছে হেমন্তের দল। যা ইন্ডিয়া জোট তো বটেই কংগ্রেসের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার চালাচ্ছেন হেমন্ত সোরেন। তারপরেও কংগ্রেসের আর্জি না শুনে কেন্দ্রের পাশে দাঁড়াতে চাইছেন হেমন্ত সোরেন। যা হাত শিবিরের পক্ষে অস্বস্তিকর।

আরও পডুন: রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

বিষয়টি সামনে এসেছে যখন, ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে গিয়ে স্ট্যালিনের মান ভাঙানোর চেষ্টা করছেন রাহুল, সোনিয়ারা। তাদের লক্ষ্য হল, প্রস্তাবিত দুই বিলের প্রতি ডিএমকে-এর সমর্থন পুনর্বিবেচনা করতে স্ট্যালিনকে রাজি করানো। তার মাঝেই হেমন্তের বেঁকে বসার খবরে বাড়তি চাপ এল ইন্ডিয়ার কাঁধে। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হেমন্ত সোরেনের দল। আজ, রবিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রস্তাবিত বিলটি খতিয়ে দেখার পর এবং রাজ্যের উপর এর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করার দিকটি খতিয়ে দেখা হবে। আগামী এক-দুদিনের মধ্যে তারা তাদের অবস্থান ঘোষণা করবে। যেখানে নিজেদের দিকে সমর্থন টানতে হিমশিম খাচ্ছেন রাহুল, সোনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়রা। সেই সময়ে গুরুত্বপূর্ণ শরিকের পাল্টি খাওয়া অস্বস্তি বাড়াচ্ছে ইন্ডিয়া শিবিরের। মত রাজনৈতিক মহলের।

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের