১৪০টি ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন কেরালার মেয়ে সুচেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন কেরালার এক নারী।  ২০২৩ সালে ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কনসার্ট ফর ক্লাইমেটে ১৪০টি ভাষায়  গান গায় কেরালার মেয়ে সুচেতা সতীশ। সেই  অসাধারণ পারফরমেন্স ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুচেতা। সেখানে তিনি লিখেছেন,’ ঈশ্বরের আশীর্বাদে ২৪ নভেম্বর, ২০২৩ তারিখে আমি দুবাইয়ের এক অনুষ্ঠানে ৯ ঘন্টায় ১৪০টি ভাষায় গান গেয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছি। আপনাদের শুভেচ্ছা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।‘

সুচেতনার এই পোস্টে হাজার হাজার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন । তাঁর পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘অভিনন্দন সুচেতা। অবিশ্বাস্য! এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত। খুব ভালো হয়েছে”। আরেকজন লিখেছেন, ‘গৌরবোজ্জ্বল অর্জন। আগামী বছরগুলিতে আপনি এরকম আরও অনেক স্বীকৃতি পাবেন। অভিনন্দন”।

উল্লেখ্য, দুবাইয়ের অনুষ্ঠিত কপ-২৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ১৪০টি দেশের প্রতিনিধিত্ব করার জন্য ১৪০ জনকে বেছে নেওয়া হয়। সেখানেই মনোনীত হন কেরালার মেয়ে  সুচেতা সতীশ। এই অনুষ্ঠানে তিনি ন্যূনতম তিন মিনিট দৈর্ঘ্যের ১৪০টি ভাষায় গান গেয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পর সুচেতা বলেছিলেন যে বিভিন্ন ভাষায় গান শেখার প্রচেষ্টা তাকে অনেক দেশের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে সহায়তা করেছে। শুধু তাই নয় এই সঙ্গীত আমার জীবনের মূল মন্ত্র। একথায় সুচেতার এই সাফল্যে গর্বিত গোটা দেশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী