সুকান্তের ডাকা ভোট বৈঠকে গরহাজির শুভেন্দু-দিলীপ

২৪'র ভোট যত এগোচ্ছে, বঙ্গ বিজেপিতে কোন্দল ততই বেড়ে চলেছে। এদিন সুকান্তের ডাকা বৈঠকে এলেনই না শুভেন্দু ও দিলীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার ভোট(General Election 2024) যত এগোচ্ছে, বঙ্গ বিজেপিতে(Bengal BJP) কোন্দল ততই বেড়ে চলেছে। কার্যত নিত্যদিন দলের অন্দরের কোন্দল কোনও না কোনও ঘটনার সূত্রে চলে আসছে সামনে। ঠিক এদিন যেমন হল। কিছুদিন আগে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁদের দিয়ে যাওয়া নির্দেশ মেনেই এদিন রাজারহাট নিউটাউনের একটি হোটেলে দলের নির্বাচন কমিটির বৈঠক ডেকেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। সেই সভায় দলের শতাধিক সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যে দলের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং সহ পর্যবেক্ষক অমিত মালব্য। কিন্তু সেই বৈঠকেই হাজির হলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আর তার জেরেই প্রশ্ন উঠে গিয়েছে, এই কোন্দল নিয়ে বঙ্গ বিজেপি ২৪’র ভোটে লড়াই করে ১টিও আসন পাবে তো?

জানা গিয়েছে, এদিনের বৈঠক শুরু হয় বেলা ১১টা নাগাদ। অথচ সেই সময় শুভেন্দু ও দিলীপ দুইজনই কলকাতাতেই ছিলেন। তবুও তাঁরা বৈঠকে যোগ দেননি। পরে দিলীপ চলে যান গঙ্গাসাগরে আর শুভেন্দু যান দেগঙ্গায়। ২৪’র ভোটে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য থেকে ৩৫ আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন শাহ। সেই স্বপ্নপূরণ হবে দাবি করে প্রতি দিনই রাজ্যের কোথাও না কোথাও কর্মসূচিতে হাজির থাকছেন শুভেন্দু। অথচ এদিনের বৈঠকে তিনি গরহাজির। দিলীপ অবশ্য নিজেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই নিজেকে আবদ্ধ রেখেছেন। তবুও তিনি হাজিরা দেননি এদিনের বৈঠকে। দু’জনের গরহাজিরা নিয়ে বঙ্গ বিজেপির মধ্যেই শুরু হয়েছে তীব্র জল্পনা। আগেই জানা গিয়েছিল এদিনের বৈঠক থেকেই দলের নির্বাচন পরিচালন কমিটি ঘোষণা হবে। সেই কমিটিতে যাঁরা থাকবেন তাঁদের নিয়েই নিউ টাউনে এদিন বৈঠক সেরেছেন সুকান্ত। সূত্রে জানা গিয়েছে, বৈঠকে না থাকলেও কমিটিতে শুভেন্দু ও দিলীপ দুইজনকেই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।  

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?