ইডির সমনে সাড়া দিলেন না ফারুখ আবদুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অসুস্থতার কারণ দেখিয়ে ইডির সমন এড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেল পাঠিয়ে হাজিরা না দিতে পারার কথা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা। পাশাপাশি নিজের এক ব্যক্তিগত সহকারীকে পাঠিয়েও মৌখিকভাবে ইডি আধিকারিকদের বিষয়টি অবহিত করেছেন তিনি। অর্থ পাচার মামলায় এদিনই শ্রীনগরের কার্যালয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।   

ইডি সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসাবে অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল ফারুখ আবদুল্লার বিরুদ্ধে। ওই অর্থ আত্মসা‍ৎ সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থেই ন্যাশনাল কনফারেন্স সাংসদকে তলব করা হয়েছে। ২০২২ সালেই ওই মামলায় ফারুখের নামে চার্জশিট জমা দিয়েছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ সংস্থার বিভিন্ন পদাধিকারীর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরানো হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটের পরিপ্রেক্ষিতেই তদন্তে নেমেছে ইডি।

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তদন্ত আসলে বাহানা। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের নেতাদের ভয় দেখাতেই বিজেপির হয়ে আসরে নেমেছেন ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা রাহুল নবীন ও তাঁর সাগরেদরা। ভোট যত এগোবে ততই বিভিন্ন অছিলায় ইন্ডিয়া জোটে থাকা দলগুলির নেতা-নেত্রীদের হেনস্থা করা ও জনমানসে তাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চালাবে ইডি।এদিন হাজিরা না দেওয়ায় ফের ন্যাশনাল কনফারেন্স নেতাকে সমন পাঠানো হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন। যদিও ফের কবে ফারুখকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

 

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের