এন্টালিতে মধ্যরাতে আক্রান্ত পুলিশ, রবি সকালে গ্রেফতার ৩

কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধর করার ঘটনায় এন্টালি থানার পুলিশ গ্রেফতার করল ৩জনকে। এদিন তাদের তোলা হবে আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের রাতে বহুতলের ছাদে চলছিল জন্মদিনের পার্টি(Birthday Party)। সেই সঙ্গে যাবতীয় নিয়মকানুনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাত ১টা পর্যন্ত তীব্রস্বরে বাজছিল ডিজে বক্স(DJ Box)। তার জেরেই প্রতিবাদ করেছিলেন প্রতিবেশীরা। তাতে লাভ হয়নি বিশেষ। বরঞ্চ ধেয়ে এসেছে গালিগালাজ, হুমকিধমকি। তার জেরেই খবর গিয়েছিল স্থানীয় থানায়। খবরের সত্যতা যাচাই করে এসেছিল পুলিশও। কিন্তু তাঁদের নিষেধ কানে তোলা তো দূরের কথা উল্টে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। রাতে সেই ঘটনা নিয়ে পুলিশ বড় কোনও পদক্ষেপ না করলেও রবি সকালেই তাঁরা এই ঘটনায় গ্রেফতার(Arrest) করল ৩জনকে। এদিন দুপুরেই তাদের আদালতে তুলতে চলেছে পুলিশ। ঘটনাস্থল মধ্য কলকাতার(Kolkata) এন্টালি থানার(Entally PS) আনন্দ পালিত রোড এলাকা। ধৃতরা হল প্রভাত সরকার, বাপি সরকার ও বাপ্পা সরকার।  

জানা গিয়েছে, প্রভাতের ছেলের জন্মদিন ছিল গতকাল অর্থাৎ শনিবার। সেই উপলক্ষে ৫ তলা বহুতলের ওপরের তলায় পার্টি চলছিল। সঙ্গে ছিল ডিজে বক্স। রাত ১টা পর্যন্ত বক্স বাজছিল প্রভাত সরকারের বাড়িতে। আশপাশের বাসিন্দারা বারবার বলেও কোনও সুরাহা করতে পারেননি। এর পরই ১০০-তে ফোন করে লালবাজারে অভিযোগ করেন তাঁরা। সেই অভিযোগ পাওয়া মাত্র পুলিশের বাইক পেট্রোলিং পার্টি সেখানে আসেন। তাঁদের কথায় কর্ণপাত করেননি প্রভাত ও তাঁর ভাই বাপি। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন তারা। বাড়ির ভিতরে ঢুকতে পুলিশকে বাধা দেন বলেও দাবি। এর পর থানা থেকে সার্জেন্ট ও অফিসাররা আসেন। অভিযোগ, ডিজে বক্স বন্ধ করার চেষ্টা করতেই উর্দিধারীদের ঘাড়ধাক্কা দেয় তারা। এমনকী, বাসন ও খাবার ছুড়ে মারা হয়। মদ্যপ অবস্থায় হাত তোলা হয় তাঁদের গায়ে। এক সিভিক ভলান্টিয়র ও এক সার্জেনের গায়ে হাত তোলে অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় তাঁদের। তারপরেই এদিন সকালে গ্রেফতারির ঘটনা ঘটে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন