২২ জানুয়ারি কলকাতার রাজপথে সংহতি মিছিলে থাকছেন মমতা

রামমন্দিরের উদ্বোধনের দিনেই কলকাতায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে সমাজের সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিল করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কলকাতার(Kolkata) রাজপথে নামছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আগামী ২২ জানুয়ারি তিনি কলকাতায় সংহতি মিছিল(Sanghati Michhil) করবেন। আর সেটাও এমন একটা দিন সেদিন অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন(Ayodhya Rammandir Inaguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ রামমন্দিরের উদ্বোধনের দিনেই কলকাতায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে সমাজের সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিল করবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেদিন দক্ষিণ কলকাতার হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত তিনি মিছিল করবেন। ছুঁয়ে যাবেন ওই এলাকার মন্দির, মসজিদ, চার্চ, গুরুদুয়ারা। বিকাল ৩টের সময় হবে সেই মিছিল। পার্ক সার্কাসে মিছিল শেষে সভাও হবে। সেই মিছিলে যোগ দিতে মুখ্যমন্ত্রী এদিন সমাজের সব ধর্মের মানুষকে আহ্বাণ জানিয়েছেন। কার্যত সেই দিন থেকেই যে মমতা ২৪’র ভোটের(General Election 2024) দামামা বাজাতে রাজপথে নেমে পড়ছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

রামমন্দির উদ্বোধনকে ঘিরে গেরুয়া শিবিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। একই সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানের তীব্র বিরোধিতা শুরু করেছেন দেশের ৪ প্রান্তের ৪ শঙ্করাচার্য। তাঁরা রীতিমত সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন। এই আবহেই ২২ জানুয়ারি কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন যা বেশ তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে জানিয়েছেন, কলকাতায় ২২ জানুয়ারি যখন সংহতি মিছিল হবে তখন রাজ্যের ব্লকে ব্লকে করতে হবে সম্প্রীতি মিছিল। এদিন মমতা অবশ্য এটাও জানিয়েছেন, তিনি রামমন্দিরের উদ্বোধনের বিরোধিতা করে পাল্টা কিছু করছেন না। রামমন্দিরের উদ্বোধন নিয়ে তিনি সাধুসন্তদের কথা শুনছেন। তাঁর অভিমত, ‘মনে রাখবেন ধর্ম যার যার উৎসব সবার। ২৩ তারিখ নেতাজির জন্মদিন। সেই কারণেই তার আগের দিন আমি কলকাতায় সংহতি মিছিল করছি আর ব্লকে ব্লকে হবে সম্প্রতি মিছিল। এর সঙ্গে রামমন্দিরের কোনও সম্পর্ক নেই।’ যদিও ওয়াকিবহাল মহলের দাবি, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গোটা দেশের নতুন করে অশান্তি ছড়িয়ে পড়তে পারে। সম্ভবত সেই কথা মাথায় রেখেই মমতা সব ধর্মের মানুষদের নিয়ে কলকাতায় সংহতি মিছিল আর রাজ্যের ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিল করার কথা ঘোষণা করে দিলেন।

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?