রেশনে মোদির প্রচার মানবে না রাজ্য, জানালেন মমতা

রাজ্যের টাকা বন্ধ রেখে রেশন ব্যবস্থাকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর প্রচার মেনে নেবে না রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন বাবদ কেন্দ্রের কাছ থেকে রাজ্যের বকেয়া ৭ হাজার কোটি টাকা। আর এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) প্রচারের জোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। রাজ্যের টাকা বন্ধ রেখে রেশন ব্যবস্থাকে(Ration System) কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে প্রধানমন্ত্রীর প্রচার মেনে নেবে না রাজ্য। এবার সেই কথাই জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন এই নিয়ে তিনি যেমন কেন্দ্রকে চিঠি দিয়েছেন তেমনি নবান্নে সাংবাদিক বৈঠক করে তা জানিয়েও দিয়েছেন। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের নির্দেশ মানা সম্ভব নয়। একইসঙ্গে ‘প্রধানমন্ত্রী অন্ন যোজনা’ প্রকল্প নিয়ে বাংলার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি জানান, রাজ্য নিজেদের টাকায় রেশন দেয় সাধারণ মানুষকে। এজন্য কেন্দ্রের টাকার ওপর ভরসা করে না। রাজ্য এব্যাপারে সবরকম প্রস্তুতি নিয়ে নিয়েছে।

গত বছর ডিসেম্বরে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার বকেয়া সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী আবেদন করেন। বকেয়া মেটানোর আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তা পাওয়া যায়নি। এদিনের চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, যে পরিমাণ বকেয়া ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছে রেশনের ৭০০০ কোটি টাকা। কিন্তু কোনও টাকাই দিচ্ছে না কেন্দ্র। যদিও রাজ্য গরিব মানুষকে নিজেদের টাকায় চাল, গম ও অন্যান্য রেশন সামগ্রী দেবে সারা বছর। কিন্তু রাজ্য সরকার দেখছে রেশনের খাতে রাজ্য সরকারের বকেয়া টাকা আটকে রেখে কেন্দ্র সরকার লোকসভার ভোটের আগে প্রধানমন্ত্রীর প্রচার করতে শুরু ক্রে দিয়েছে রেশন গ্রাহককে বিশেষ ধরনের এক ব্যাগ হাতে ধরিয়ে যাতে প্রধানমন্ত্রীর ছবি আছে।

জানা গিয়েছে, খাদ্যসামগ্রী নেওয়ার জন্য লোকসভা ভোটের আগে বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ চালু করতে চলেছে কেন্দ্র। ১০ কেজি ওজন বইতে পারে, এমন ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রীর ছবি তো থাকবেই, সঙ্গে উল্লেখ করা হবে সরকারের নানা প্রকল্প। ভোটের টানে বাংলা সহ গোটা দেশের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা ২০.০৩ কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র। ইতিমধ্যেই খাদ্যমন্ত্রক এরজন্য প্রায় ৩০০ কোটি টাকা মঞ্জুরও করেছে। গোটা দেশে মোট ২০ কোটি ৩ লক্ষ ৪৯ হাজার ৪৬৯টি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে এটাও ঠিক করা হয়েছে যে প্রতি বছর ৬ মাস অন্তর, রেশন গ্রহীতাদের এই ব্যাগ দেওয়া হবে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!