পুতিন সমর্থক ব্লগারকে খুনের দায়ে রুশ তরুণীর ২৭ বছরের কারাদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রুশ যুদ্ধের সমর্থক তথা বিশিষ্ট রাশিয়ান সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে হত্যার দায়ে রুশ তরুণী দারিয়া ত্রেপোভাকে ২৭ বছরের জেলের সাজা শোনাল আদালত। বৃহস্পতিবার মস্কোর এক আদালত ওই সাজা শুনিয়েছে। যদিও তাতারস্কিকে হত্যার পিছনে জড়িত থাকার অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছিলেন ২৬ বছর বয়সী দারিয়া ত্রেপোভা। রাশিয়ার ইতিহাসে একজন মহিলাকে এই প্রথম এত কঠিন শাস্তি দেওয়া হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত বছরের ৩ এপ্রিল সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সোচ্চার সমর্থক ম্যাক্সিম ফোমিন ওরফে ভ্লাদলেন তাতারস্কি। স্ট্রিট ফুড বার নম্বর ওয়ান নামে ওই ক্যাফেতে বোমা বিস্ফোরণে আরও ২৫ জন গুরুতর আহত হয়েছিলেন। যদিও ওই বিস্ফোরণ কীভাবে ঘটল এবং কীভাবে প্রাণ হারিয়েছিলেন তাতারস্কি, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রুশ সংবাদমাধ্যমের একাংশের দাবি, ক্যাফেতে বক্তৃতা দেওয়ার সময়েই বিস্ফোরণ ঘটে এবং তাতে প্রাণ হারান তাতারস্কি। অন্য অংশের দাবি, তাতারস্কিকে উপহার হিসেবে একটি বাক্সের ভিতরে রাখা মূর্তি দেওয়া হয়েছিল। ওই মূর্তির ভিতরেই বোমা রাখা ছিল।

ঘটনার তদন্তে নেমে ২৬ বছর বয়সী এবং ইউক্রেনে রুশ হামলার কট্টর সমালোচক দারিয়া ত্রেপোভাকে গ্রেফতার করে পুলিশ। তাতারস্কির হত্যার পিছনে ইউক্রেনের হাত রয়েছে বলেও অভিযোগ তোলেন তদন্তকারীরা। এদিন বহুল চর্চিত ওই মামলার রায় দিতে গিয়ে ত্রেপোভাকে ২৭ বছরের জেলের সাজা শোনান বিচারক। তাতারস্কির হত্যাকাণ্ড পরিকল্পিত এবং সুসংগঠিত অপরাধ হিসাবে আখ্যা দিয়েছেন তিনি।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন