৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ বিধানসভায়

আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বসতে চলেছে বাজেট অধিবেশন। আর ৮ ফেব্রুয়ারি চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক মাস পরেই বেজে উঠবে ২৪’র ভোটের(General Election 2024) রণদামামা। তার আগে গতকালই পেশ হয়েছে কেন্দ্র সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। তবে রাজ্যের ক্ষেত্রে এবারও পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) বসতে চলেছে বাজেট অধিবেশন(Budget Session)। আর ৮ ফেব্রুয়ারি রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট(State Budget for the Financial Year 2024-25) পেশ করবেন। গতকাল কেন্দ্র সরকারের পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটে বিন্দুমাত্র করছাড় দেওয়া হয়নি, যা নিয়ে মধ্যবিত্তরা ক্ষুব্ধ। দেশের বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়েও কোনও দিশা দেখাতে পারেনি নির্মলা সীতারমণের বাজেট। তবে বাংলার মানুষ অনেক বেশি করে তাকিয়ে থাকবেন রাজ্যের বাজেটের দিকে। কেননা এ রাজ্যের অর্থনীতিতে একটা বড় জায়গা করে নিয়েছে রাজ্য সরকারের চালু রাখা শতাধিক আর্থসামাজিক প্রকল্প। এবারের বাজেটেও সেই সব প্রকল্পের পিছনে মোটা অঙ্কের বরাদ্দ থাকবে বলেই সূত্রে জানা গিয়েছে।

কোভিডের সময় থেকেই দেশের একের পর এক অর্থনীতিবিদ সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশের অর্থনীতিকে সচক করে তুলতে। কেন্দ্র সরকার সেই সুপারিশে কর্ণপাত না করলেও তাতে জোর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সূত্রেই বাংলায় চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের ২ কোটি ১৩ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এর পাশাপাশি আছে জয় বাংলা, জয় জোহরের মতো রাজ্যের নিজস্ব বার্ধক্য ভাতা। আছে রাজ্যের নিজস্ব বিধবা ভাতা। আছে কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কৃশকবন্ধু, মৎস্যবন্ধু, তপশিলীবন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্প যেখানে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় কিংবা আর্থিক ভাবে তাঁরা কিছুটা সুরাহা পান। তাই গত কয়েক বছরে রাজ্যবাসীর বিস্তর আগ্রহ তৈরি হয়েছে রাজ্য বাজেট নিয়ে। সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকেন এটা দেখতে যে তাঁর প্রাপ্যের ভাগ বাড়ে কিনা। একই সঙ্গে মানুষের নজর থাকে উন্নয়ন খাতে কোন কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ হয়েছে রাজ্য বাজেটে।

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন