ফের বিপাকে ইমরান খান, আরও সাত বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিপাকে পড়লেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ইসলাম ধর্মের বিধি অনুযায়ী বিবাহ না করায় ইমরান ও তাঁর স্ত্রীকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল।

সম্প্রতি ইমরান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২০১৮ সালের বিবাহ আইন লঙ্ঘন করার অভিযোগ ওঠে। অভিযোগ করেছিলেন ইমরানের স্ত্রী বুশরার প্রথম স্বামী খাওয়ার মেনেকা। ইসলামাবাদের সিনিয়র সিভিল বিচারক কুদ্রাতুল্লা এই কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। রাউলপিণ্ডির আদিয়ালা জেল চত্বরে শুনানি পর্ব সম্পন্ন হয়। এই মামলায় সাক্ষী হিসাবে বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণের মাধ্যমে খাওয়ার মেনেকার অভিযোগ খতিয়ে দেখা হয়। সব দিক খতিয়ে দেখার পর ইমরান ও তাঁর স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দিল আদালত। উল্লেখ্য, বুশরার প্রথম স্বামী অভিযোগ করেছিলেন, নিয়ম মেনে ইমরানের সঙ্গে বুশরার বিবাহ হয়নি। বুমরার ইমরানের সঙ্গে এই বিয়ের ফলে তাদের মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পাশাপাশি বুশরার প্রথম স্বামীর ছেলেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছিল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন বুশরা। বুশরার অভিযোগ, তাঁকে অস্বস্তিতে ফেলার জন্যই এই ধরনের ছক কষা হয়েছে।

এর আগে তোশাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিল আদালত। শুধু ইমরানই নয় ১৪ বছরের জন্য কারাদণ্ড হল স্ত্রী বুশরা বিবির। গত ৩০ জানুয়ারি বুধবার সরকারি গোপন তথ্য পাচার  মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পাক আদালত। তবে ইমরান খান এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা