গৃহস্থের বাড়ি থেকে উধাও ৮ লাখি সোনার গয়না, চাঞ্চল্য মেদিনীপুর শহরে

শুধুগয়না চুরি যাওয়াই নয়, চোর এসে ফাঁকা করে দিয়েছে ফ্রিজে থাকা মিস্টি থেকে চকলেটও। নিয়ে গিয়েছে মোবাইল থেকে টিভিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে শহরের বাড়িতে তালাচাবি মেরে তাঁরা গিয়েছিলেন গ্রামের বাড়িতে। মাঝে ছিল তিনটি রাত। রবি সকালে শহরের বাড়িতে ফিরে তাঁরা কার্যত ‘থ’। কেননা গোটা বাড়ি তখন লন্ডভন্ড। একটি ঘরের জানালা ভাঙা। গ্রিলের একটা অংশ বেঁকে রয়েছে। বিছানাপত্র এলোমেলো। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। আলমারি ভাঙা। বাড়িতে দামি আসবাবের প্রায় কিছুই অবশিষ্ট নেই। আলিমারি থেকে উধাও ৮ লাখ টাকার সোনার গয়না(Gold Jewelry worth 8 Lakhs), ১৫ ভরির রুপোর গয়না(Silver Jewelry) এবং নগদ ৪০ হাজার টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার সদর শহর মেদিনীপুরের(Midnapur Town) বুকে। তোলাপাড়ার সুকান্তপল্লির বাসিন্দা নীলকমল ভট্টের বাড়তে ঘটেছে এই ঘটনা। শুধু এই গয়না চুরি(Theft) যাওয়াই নয়, চোর এসে ফাঁকা করে দিয়েছে ফ্রিজে থাকা মিস্টি থেকে চকলেটও। নিয়ে গিয়েছে মোবাইল থেকে টিভিও।

জানা গিয়েছে, ভট্ট পরিবার গত বৃহস্পতিবার বিয়েবাড়ির নিমন্ত্রণে সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলেন। শহরের বাড়িতে কেউ ছিলেন না। সে বাড়ি ছিল তালাচাবি মারা। রবি সকালেই তাঁরা ফিরে আসেন। কিন্তু ততক্ষণে বাড়ির সব দাবি জিনিসই হাওয়া। মনে করা হচ্ছে বাড়ি ফাঁকা থাকার সুবাদেই বেশ কয়েকজন মিলেই ২ দিন ধরে চুরির কাজ চালিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করলেও চুরি যাওয়া জিনিস উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে তাঁরাও ঘোর সন্দেহে আছেন। ভট্ট পরিবারের দাবি, চোর এসে ফ্রিজে থাকা ২০০ গ্রাম পোস্তও নিয়ে গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছে, রান্নাঘর থেকে ৫ লিটার সরষের তেলও। আর এই সব দেখেই পুলিশের সন্দেহ চোরের সংখ্যায় একাধিক। একই সঙ্গে তাঁদের ধারনা তাঁরা আগে থেকেই খবর পেয়েছিল যে ভট্ট পরিবার বৃহস্পতিবার থেকে বাড়িতে থাকবে না। আর সেই সময়েই কার্যত ৩ রাত্রি ধরে অপারেশন চালিয়েছে চোরেরা।

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে