দিঘা – বাইপাসের খালে কাটা মুন্ডু উদ্ধার , এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব মেদিনীপুর: দিঘা – বাইপাসের খালে একটি কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দিঘা মোহনা উপকূল থানার(Digha P.S.) পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে। মুন্ডুটি অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তির। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা অন্য কোথাও-খুন করে মুণ্ডু নিয়ে এসে ফেলে গেছে । তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে। খবর জানাজানি হওয়ার পর ঘটনা স্থলে ব্যাপক ভিড় হয় এলাকার মানুষজন ও পর্যটকদের। এমন দৃশ্য এর আগে কখনও দেখেনি এলাকার মানুষজন।

আতঙ্ক ছড়িয়েছে দিঘা সৈকত নগরীতে। এর আগে দিঘা সমুদ্র সৈকত বিচে সদ্যজাতর দেহ উদ্ধার হয়েছিল। ক্রমাগত দিঘায় এ ধরনের অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সেখানকার হোটেল ব্যবসায়ীরা। সকলে ওইসব এলাকায় পুলিশের নজরদারি আরো বাড়ান দাবি জানাচ্ছে।

দিঘা ক্রমশ বর্তমান সরকারের সময় সেজে উঠছে। তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির(Jagannath Temple)। দিঘার রাস্তাঘাট থেকে শুরু করে বিনোদন পার্ক সর্বত্র রংবেরঙের আলোয় সেজে উঠেছে। প্রতিনিয়ত সেখানে পর্যটকদের ভিড় বাড়ছে। আবহাওয়ার অবনতি হলে সমুদ্র সৈকতে প্রশাসনের তৎপরতা থাকে জোরদার। কিন্তু সেই পর্যটকদের ভিড়ে ঠাসা সমুদ্র সৈকতে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২