হুগলিতেই প্রার্থী হচ্ছেন, নিজেই ঘোষণা করলেন লকেট

Share:

নিজস্ব প্রতিনিধি : দল ঘোষণার আগেই নিজেকে লোকসভায় প্রার্থী হিসাবে ঘোষণা করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির একাংশের বিরোধিতার মধ্যেই লকেট জানিয়ে দিলেন, ২০১৯ সালের মতোই ২০২৪ সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন লকেট। এখন দেখার লকেটের ঘোষণাকে সিলমোহর দেয় নাকি সংসদীয় কমিটি।

লোকসভায় বিজেপির প্রার্থীর নাম রাজ্য নেতৃত্ব ঘোষণা করে না। প্রার্থী তালিকা তৈরি করে বিজেপির সংসদীয় কমিটি। পরে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে তা ঘোষণা করে দেওয়া হয়। তবে এই সব যাবতীয় রীতির বাইরে গিয়েই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি দ্বিতীয় বারের জন্য হুগলি কেন্দ্র থেকেই লড়বেন।

একইসঙ্গে তাঁকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়ে বিজেপি নেত্রী জানান, ‘আসলে তৃণমূল লকেট চট্টোপাধ্যায়ের নামে জুজু দেখছে। তাই এই সব বিতর্ক টেনে আনছে। কোনও সময় বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার পড়েছে। আবার কোনও সময়ে আরামবাগে পোস্টার পড়েছে। এরপরে দেখা যাবে দক্ষিণ কলকাতায় পোস্টার পড়ছে, আবার ডায়মন্ডহারবারে পোস্টার পড়ছে।‘ উল্লে্খ্য, যে হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে ২০১৯ সালের লোকসভা ভোটে লকেট চট্টোপাধ্যায় ৮০ হাজার ভোটে জিতেছিলেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে হেরে গিয়েছিলেন লকেট। এদিন রাজ্য বিজেপির নির্বাচন পরিচালন কমিটির প্রথম বৈঠক বসছে। সেখানে হাজির থাকার কথা কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের। তার আগেই নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করে দিলেন লকেট।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর