বাড়িতেই সহজ পদ্ধতিতে চটপট বানিয়ে ফেলুন গরম গরম ফুলকপির সিঙারা

তাই বাড়িতে লোকজন এসেছে তাড়াহুড়ো করে দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু শিঙারা। কীভাবে বানাবেন, চলুন জানিয়ে দেওয়া যাক.....

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে নাস্তা খেতে সবাই ভালবাসেন। তবে কেউ কেউ ভাজাভুজি খেতে চান, আবার কেউ কেউ মুড়ি খেয়েই সময় কাটিয়ে দেন। তবে ৮ থেকে ৮০ সবারই পছন্দের একটি তেলেভাজা হল গরম গরম শিঙারা। অনেকেই এই খাবারটি খেতে পছন্দ করেন। কিন্তু শিঙারা কিনতে মোটামুটি সবাইকেই দোকানে ছুটতে হয়, তাতে সময় এবং টাকা দুটোরই দরকার। তাই বাড়িতে লোকজন এসেছে তাড়াহুড়ো করে দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু শিঙারা। কীভাবে বানাবেন, চলুন জানিয়ে দেওয়া যাক….. 

উপকরণ

বড়ো এক কাপ ময়দা

২ টেবিলচামচ ঘি

মাখার জন্য গরম জল

পুরের উপকরণ  

১ কাপ সিদ্ধ আলুর টুকরো

আধা কাপ ভাপানো ফুলকপির টুকরো

আধা কাপ কড়াইশুঁটি ভাপা

১ চা চামচ ভরা কিশমিশকুচি

১ চা চামচ ভরা কাজুবাদাম কুচি

আধা চামচ হলুদগুঁড়ো

আধা চা চামচ মরিচের গুঁড়ো

আধা চা চা চামচ গরম মসলাগুঁড়ো

সামান্য গোটা জিরা

আধা চা চামচ আদাকুচি

স্বাদ অনুযায়ী লবণ

ভাজার জন্য তেল। 

প্রণালী 

প্রথম ময়দা মেখে তার মধ্যে অল্প কালো জিরা দিয়ে দিন। এরপর আলাদা পাত্রে ঢেকে রাখুন। এরপর কড়াইয়ে অল্প তেল গরম করে জিরার ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে এরপর আদাকুচি দিয়ে দিন। এরপর আলু, ফুলকপি, কড়াইশুঁটি, বাদাম, কিশমিশ, লবণ ভালো করে কষিয়ে নিন। এরপর একটু ধনেপাতা দিয়ে ময়দা থেকে ছোট ছোট গোল করে কেটে বেলে নিন। এরপর অর্ধেক করে কেটে শিঙাড়ার মতো গড়ে পুর ভরে একটু জল দিয়ে মুখটা আটকে তেল গরম করে অল্প আঁচে তেলে ভেজে নিন।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও