কোন্নগরে রহস্যজনক শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার মা এবং তাঁর বান্ধবী    

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোন্নগরের কানাইপুরে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল আট বছর বয়সী একটি শিশু স্নেহাংশু শর্মা। তার মৃত্যুর চারদিনের মাথায় পুলিশের হাতে মঙ্গলবার গ্রেফতার হল তাঁর মা এবং এক বান্ধবী। গত ১৭ ই ফেব্রুয়ারি শুক্রবার ভর সন্ধ্যেবেলা নিজের ঘরেই কুপিয়ে খুন হন চতুর্থ শ্রেণীর পড়ুয়া স্নেহাংশু শর্মা। এই ঘটনার পরেই সিআইডি তদন্ত শুরু করে।

তবে ওই শিশুটি বাবার পঙ্কজ শর্মা জানান, তাঁর ছেলেকে ‘ব্রুটালি মার্ডার’ করা হয়েছে। তবে মায়েরর কাছ থেকে কোন  বয়ান পায়নি সিআইডি। এই কারণেই মঙ্গলবার শ্রেয়াংশুর মা শান্তা শর্মা এবং তাঁর এক বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের গ্রেফতারের পরেই এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

স্থানীয় সূত্রে খবর , ১৭ ই ফেব্রুয়ারি নিজের ঘরে পড়াশোনা করছিল চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মা(Snehanshu Sharma)। তার বাবা পঙ্কজ শর্মা(Pankaj Sharma) কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তার মা গুড্ডি শর্মা তিনিও একটি কসমেটিক এর দোকানে কাজ করেন। সন্ধ্যেবেলা নিজের ঘরেই প্রতিদিনের মতন পড়াশোনা করছিল বাচ্চাটি। তার ঘরে টিভি ও চলছিলও। তার পাশের বাড়ির খুড়তুতো বোন তাদের বাড়িতে ঢুকলে সেখানেই সে দেখতে পায় বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

পার্শ্ববর্তী লোকেরা তার বাড়িতে আসে। সেই সময় দেখে স্তম্ভিত হয়ে যান সকলে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে তৎক্ষণা নিয়ে যাওয়া হয় হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে খবর, ঘরে যখন তারা পৌঁছান তারা দেখতে পান গোটা ঘর রক্তাক্ত। ছেলেটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শনিবার সকালে দেখা যায় এলাকা থমথমে, উত্তরপড়া থানার(Uttarpara P.S.) পুলিশ ওই বাড়িতে তদন্তে যায়। খুনি একজন নাকি একাধিক, খতিয়ে দেখছে পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২