দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নয়া তিন ফৌজদারি আইন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের পরেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নয়া তিন ফৌজদারি আইন। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে আগামী পয়লা জুলাই থেকেই নয়া তিন ফৌজদারি আইনে নানা অপরাধের বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ চলবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকারকে নয়া আইনের বিস্তারিত ব্যাখ্যা ও নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে গেলেও ব্রিটিশ ঔপনেবেশিক আইনেই দেশে ফৌজদারি অপরাধের বিচার সংগঠিত হচ্ছে। ইন্ডিয়ান পেনাল কোড (আইপিসি) এবং সিআরপিসি ধারাতেই শাস্তি ঘোষণা করা হচ্ছে। দেশের আইনব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে গত ডিসেম্বরে সংসদের বাদল অধিবেশনে লোকসভায় ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক তিনটি বিল পেশ করে মোদি সরকার। বিরোধী শূন্য সংসদের দুই কক্ষে নির্বিঘ্নেই পাশ হয়ে যায় ওই তিন বিল। বেনজির ত‍ৎপরতায় বিলে স্বাক্ষরও করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে আইনে পরিণত হয় তিন বিল।

ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি বদলে কেন নয়া তিন আইন নিয়ে আসা হল তার ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘ঔপনিবেশিক ব্রিটিশ জমানার প্রভাব এবং দাসত্বের মানসিকতা দূর করবে।’ ভারতীয় ন্যায় সংহিতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনের ক্ষেত্রে একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্বের একমাত্র রুক্মিণী দেবী মন্দির এখানেই, রয়েছে জলদান করার রীতি, কারণ কী?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ