গ্রীষ্মকালে দুপুরের পাতে রাখতে পারেন সজনেপাতার বাটা

সজনে ডাঁটার চচ্চড়ি বা সজনে ফুল ভাজার পদ অনেকেই রান্না করে খান। তবে এবার আরেকটি পদের নাম বলব, দেখুন তো তা খেয়েছেন কিনা। রইলো রেসিপি। এর নাম সজনেপাতার বাটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে গরমকাল। তবে গরমকাল মানেই খাবার রাখতে হবে সংযত। তাই আগেভাগেই গরমকালে দুপুরের বা সকালের খাবারে হালকা কী পদ রাখবেন তার একটা লিস্ট করে ফেলুন। আগেকার দিনে ঠাকুমাদের আমলে অনেক রকম শাকসবজির বাটা রান্না করে ছেলে নাতিদের খাওয়াতেন দিদা-ঠাকুমারা। তাই তেমন কিছু রান্না এখনকার প্রজন্মের মানুষরা তেমন না পারলেও এইসব রান্নার খোঁজ করেন সবাই। এদিকে গরমকাল আসছে মানেই ঋতু পরিবর্তন হচ্ছে। তাই এই সময় খাদ্যতালিকায় এমন কিছু পদ রাখুন, যাতে স্বাদের সঙ্গে সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। শাক সবজির মধ্যে একটি জনপ্রিয় সব্জি হল সজনের ডাঁটা ও ফুল। গরমকালে এই সব্জিটগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্রিয় ভূমিকা নেয়। সজনে ডাঁটার চচ্চড়ি বা সজনে ফুল ভাজার পদ অনেকেই রান্না করে খান। তবে এবার আরেকটি পদের নাম বলব, দেখুন তো তা খেয়েছেন কিনা। রইলো রেসিপি। এর নাম সজনেপাতার বাটা।

উপকরণ

সজনে পাতা (১ বাটি)
কালোজিরে (আধ চামচ)
শুকনো লঙ্কা (২টি)
কাঁচালঙ্কা (২টি)
নুন (পরিমাণমতো)
হলুদ (পরিমাণমতো)
চিনি (পরিমাণমতো)
রসুন (৬-৭ কোয়া)
সর্ষের তেল (২ চামচ)।

প্রণালী

আঁচে কড়াই বসিয়ে তেল গরম করে কালোজিরে, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, রসুন কুচি দিয়ে সজনে পাতা নুন, হলুদ, চিনি পরিমাণমতো দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিন। এরপর শাক যখন একেবারে নরম হয়ে আসবে নামিয়ে ঠান্ডা করে শিলে বা মিক্সি ম্যাশিনে তৈরি করে নিন সজনে পাতা বাটা। এরপর গরম গরম ভাতে পরিবেশন করুন সজনে পাতা বাটা।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও