রাজ্যে ১৬৩১টি পদে ANM Nurse নিয়োগের নির্দেশিকা জারি

মূলত বাড়ি বাড়ি গিয়ে রুটিন অনুযায়ী নিয়মিত প্রসূতি ও শিশুদের স্বাস্থ্যের খোঁজ রাখেন ANM Nurse-রা। এবার ১৬৩১টি শূন্যপদে নিয়োগের পদক্ষেপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) আগেই রাজ্যে জারি হয়ে গেল জেলায় জেলায় গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে(Sub Health Centers) ১৬৩১টি শূন্যপদে ANM Nurse নিয়োগের নির্দেশিকা(ANM Nurse Recruitment Notice)। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে এই পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এই নিয়োগের ফলে রাজ্যের গ্রামাঞ্চলে প্রসূতি, শিশু, মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া যাবে। কেননা চিকিৎসকদের মতে মা ও শিশুর স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে ANM Nurse-দের যথেষ্ট ভূমিকা রয়েছে। Community Health’র বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নেও তাঁদের গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। তাই এই নিয়োগ নিঃসন্দেহে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করবে। যে সব উপস্বাস্থ্যকেন্দ্রে এই নিয়োগ হবে সেখান থেকে গ্রামীণ এলাকায় প্রসূতি ও শিশুদের বিভিন্ন টিকা দেওয়া হয়। তবে মূলত বাড়ি বাড়ি গিয়ে রুটিন অনুযায়ী নিয়মিত প্রসূতি ও শিশুদের স্বাস্থ্যের খোঁজ রাখেন ANM Nurse-রা।

এতদিন জেলার বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্রে বহু ANM Nurse পদ শূন্য ছিল। তাই কর্মরত ANM Nurse-দের বাড়তি দায়িত্ব সামলাতে হতো। এতে অনেকসময় পরিষেবা ব্যাহত হতো। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। জানা গিয়েছে, ANM Nurse-রা মূলত টিকাকরণের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া, স্টেরিলাইজেশন, পরিবার পরিকল্পনা, জননী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ করেন। নাবালিকা বিয়ে আটকানো, কম বয়সে বিয়ের কুফল সম্পর্কে বোঝানো, বাড়িতে প্রসবের হার শূন্যে নামিয়ে আনার মতো গুরুদায়িত্বও তাঁদের সামলাতে হয়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে গত ২১ ফেব্রুয়ারি ANM Nurse নিয়োগের নির্দেশিকা জারি হয়েছে। এর জেরে খুশির হাওয়া এই কাজে যোগ দিতে চলা প্রশিক্ষিতদের মধ্যে। গ্রামের প্রসূতি ও মহিলাদের শারীরিক সমস্যা হলে তাঁরা প্রথমেই উপস্বাস্থ্যকেন্দ্রে আসেন। সেখানে থাকা Community Health Officer বা CHO-দের পরামর্শ অনুযায়ী ANM Nurse-দের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ করা হয়। ফলে এই নিয়োগ নিশ্চিতভাবেই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে, এমনটাই মত রাজ্যের স্বাস্থ্যকর্তাদের।   

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন