চেক বাউন্স মামলায় ফের আদালতে হাজির হলেন না আমিশা প্যাটেল

মামলাটি ২০১৮ সালের। যখন রাঁচির চলচ্চিত্র প্রযোজক অজয় ​​কুমার সিং সঙ্গীত প্রযোজনার অজুহাতে আর্থিক তছরুপের অভিযোগ এনে আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেক বাউন্স মামলায় আদালতের হাজিরা আবারও ফাঁকি দিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল(AMEESHA PATEL)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী। গতকাল অর্থাৎ ৫ মার্চ মঙ্গলবার রাঁচির একটি সিভিল কোর্টে প্রতারণা এবং চেক বাউন্সের মামলার বিষয়ে হাজির হওয়ার কথা ছিল ‘গদর’ অভিনেত্রী আমিশা প্যাটেলের। কিন্তু ব্যক্তিগত কারণে এদিন অভিনেত্রী অনুপস্থিত ছিলেন। যদিও আমিশা এদিন মামলাটি স্থগিত করার অনুরোধ করেছিলেন।

কিন্তু অভিযোগকারীর আইনজীবী আপত্তি জানিয়ে বলেন যে, তাঁর অনুরোধেই মামলাটি একাধিকবার বাড়ানো হয়েছিল, তাই মামলাটির রায় ঘোষণায় বারবার বিলম্ব হচ্ছে। তবে এবার অভিনেত্রীকে চূড়ান্ত সুযোগ প্রদান করে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ডিএন শুক্লা জানিয়েছেন, পরবর্তী নির্ধারিত তারিখে আমিশাকে আদালতে উপস্থিত হতেই হবে। নয়তো মুশকিলে পড়ে যাবেন অভিনেত্রী। মামলাটি ২০১৮ সালের। যখন রাঁচির চলচ্চিত্র প্রযোজক অজয় ​​কুমার সিং সঙ্গীত প্রযোজনার অজুহাতে আর্থিক তছরুপের অভিযোগ এনে আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলা করেছিলেন।

তিনি অভিযোগে বলেন যে, আমিশা প্যাটেল দেশি ম্যাজিক নামে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য তাঁর কাছ থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু চুক্তি অনুসারে, যখন ২০১৮ সালের জুনে ছবিটি মুক্তি পায়নি, তখন অজয় ​​আমিশার কাছে ঋণ পরিশোধের দাবি করে ছিলেন। অভিনেত্রী প্রথমে টাকা পরিশোধ করতে না পারলেও, পরে একই বছরের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লক্ষ টাকার দুটি চেক দিয়েছিলেন, যে দুটি চেকই বাউন্স হয়েছিল। এরপর একাধিক সমন সত্ত্বেও, আমিশা প্যাটেল আদালতে হাজির হননি। পরবর্তীকালে, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও গত বছরের ১৯ জুন দেওয়ানি আদালতে আত্মসমর্পণ করেন আমিশা। শুনানির পর, আদালত প্রতিটি ১০,০০০ টাকার দুটি বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছিল।শুধু ২০১৮ নয়, ২০০৪ সালেও, আমিশা প্যাটেল এবং তার বাবা আর্থিক-আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। তখন আমিশা অভিযোগ করেছিলেন যে, তার বাবা তার পেশাগত বাধ্যবাধকতাকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং অনুমোদন ছাড়াই তার সম্পদ অবৈধভাবে ব্যবহার করেছেন।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ