হাসপাতাল থেকে উধাও করোনা রোগী, রাগে হাসপাতাল ভাঙচুর পরিজনদের

অন্যদিকে যখন হাসপাতাল কর্তৃপক্ষকে শনিবারের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে বলা হয় তখন জানা যায় যে ঐদিন আশ্চর্যজনকভাবে হাসপাতালের সবকটি সিসিটিভি বন্ধ ছিল।অন্যদিকে যখন হাসপাতাল কর্তৃপক্ষকে শনিবারের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে বলা হয় তখন জানা যায় যে ঐদিন আশ্চর্যজনকভাবে হাসপাতালের সবকটি সিসিটিভি বন্ধ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল থেকে বেমালুম উধাও করোনা আক্রান্ত। আর ওই নিখোঁজ রোগীকে খুঁজে না পেয়ে ক্ষোভে হাসপাতাল ভাঙচুর চালান রোগীর পরিজনরা। ঘটনাটি খড়গপুরের। জানা যাচ্ছে খড়গপুর মহকুমা হাসপাতাল থেকেই উধাও হয়ে গিয়েছে ওই করোনা আক্রান্ত। আর সেই রাগেই মহাকুমা হাসপাতালে ঢুকে সোমবার হাসপাতালে ভাংচুর চালাল রোগীর পরিবারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

রোগীর পরিবারের দাবি, শনিবার করোনার উপসর্গ নিয়ে নারায়ণগড়ের নারমা গ্রামের দিলীপ দণ্ডপাট নামের এক রোগীকে ভর্তি করা হয় খড়গপুর মহকুমা হাসপাতাল। তাঁকে পরীক্ষা করেও দেখা যায় যে তিনি করোনা আক্রান্ত। এরপরেই তিনি ওই হাসপাতালের করোনা বিভাগে ভর্তি হন। কিন্তু শনিবার দুপুরের পর থেকেই ওই রোগীকে আর খুঁজে পাওয়া যায়নি বলে পরিবারের অভিযোগ। পরিজনদের দাবি, গোটা হাসপাতাল চত্বর তন্নতন্ন করে খোঁজার পরেও দিলীপ দণ্ডপাটকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই থানায় তাঁর নামে একটি মিসিং ডায়েরিও করা হয়েছে। অন্যদিকে যখন হাসপাতাল কর্তৃপক্ষকে শনিবারের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে বলা হয় তখন জানা যায় যে ঐদিন আশ্চর্যজনকভাবে হাসপাতালের সবকটি সিসিটিভি বন্ধ ছিল।

রবিবার সারাদিন ধরে খোঁজাখুঁজির পর শেষমেষ সোমবার সকালে হাসপাতালে চড়াও হন ওই রোগীর পরিবারের সদস্যরা। তাঁরা হাসপাতালে ঢুকেই ভাঙচুর করতে শুরু করেন। লন্ডভন্ড করে দেওয়া হয় সরকারের সমস্ত নথি। শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ এসে ওই রোগীর পরিবারের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে বলেও খবর। তবে এখনও পর্যন্ত ওই করোনা আক্রান্ত রোগীর কোনও খোঁজ মেলেনি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২