পেট গরমের সমস্যায় ভুগছেন! বানিয়ে ফেলুন লাউ দিয়ে শোল মাছের ঝোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা থেকে বিদায় নিয়ে শীত। বর্তমানে সকালে একটু ঠাণ্ডা আবহাওয়া থাকলে বেলা বাড়তেই বাড়ছে গরম। এরফলেই পেট গরমের সমস্যায় ভুগছে আমজনতা। গরমকালে ছোট থেকে বয়স্ক সকলেই কমবেশি  পেট গরমের সমস্যায় ভুগে থাকেন। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন লাউ দিয়ে শোল মাছের ঝল। কারণ, লাউতে রয়েছে ৯৬ শতাংশ জল। খুব কম পরিমাণে ক্যালোরি । তাই গরমকালে পেট ঠাণ্ডা করতে বাড়িতে বানিয়ে ফেলুন লাউ দিয়ে শোল মাছের ঝোল। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণঃ- এটি বানাতে লাগবে শোল মাছ , অর্ধেক লাউ, ২ টো আলু, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ চা চামচ, জিরা বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তেল ২ টেবিল চামচ এবং পরিমাণমতো লবণ।

পদ্ধতিঃ- প্রথমে নুন এবং হলুদ দিয়ে প্রথমে শোল মাছগুলোকে মাখিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে  আলু , লাউ ভেজে নিতে হবে । ভাজা হয়ে গেলে রসুন বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, কাঁচা মরিচ দিতে হবে। তারপর ভাল করে কষানো হয়ে গেলে  জল দিয়ে নাড়তে হবে। জলটা ফুটতে শুরু করলে তারপর দিয়ে দিতে হবে মাছ। জল শুকিয়ে এলে জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ দিয়ে  শোল মাছের ঝোল।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও