নিরামিষের দিনে হালকা খাবারের তালিকায় রাখুন পেঁপের ঘন্ট

তাই তাদের জন্য বানাতে পারেন পেঁপের এই রেসিপিটি। অনেকেই তো চালকুমড়োর ঘন্ট, মুড়িঘন্ট খেয়েছেন, কিন্তু পেঁপের ঘন্ট খেয়েছেন কী কখনও? দেখে নিন রেসিপিটির উপকরণ ও প্রনালী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মরসুম আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের মরসুমে অনেকেই খাবারের প্রথম পাতে কম তেল মশলার রান্না খেতে পছন্দ করেন। তবে আমরা মুলত যে সবজিগুলির খারাপ স্বাদ তা খেতে চাইনা। যেমন, উচ্ছে, সজনে ডাঁটা, নিম পাতা, পেঁপের মতো সবজি অনেকেরই অপছন্দ। কিন্তু জানেন কী এই খাবারগুলি কতটা উপকারী। বিশেষ করে শুক্তোতে অনেকেই পেঁপে খেলেও পেঁপের তরকারি খেতে অনেকেই পছন্দ করেন না। তাই তাদের জন্য বানাতে পারেন পেঁপের এই রেসিপিটি। অনেকেই তো চালকুমড়োর ঘন্ট, মুড়িঘন্ট খেয়েছেন, কিন্তু পেঁপের ঘন্ট খেয়েছেন কী কখনও? দেখে নিন রেসিপিটির উপকরণ ও প্রনালী।

উপকরণ

পেঁপে (২টি)
নারকেল কোরা (পরিমাণমতো)
জিরে (আব চামচ)
শুকনো লঙ্কা (২টি)
তেজপাতা (২টি)
এলাচ (২টি)
নুন (স্বাদমতো)
হলুদ (স্বাদমতো)
কাঁচালঙ্কা (স্বাদমতো)
চিনি (স্বাদনতো)
সর্ষের তেল (আম্মাজমতো)
ঘি (১ চামচ)

প্রণালী

প্রথমে কুরুনিতে পেঁপে কুরিয়ে নিন। এরপর প্রেশার কুকারে পেঁপে সেদ্ধ করে জল ফেলে দিন। এরপর কড়াইতে তেল গরম করে এলাচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপে কোরা মিশিয়ে দিন। তারমধ্যে নুন এবং হলুদ মিশিয়ে ভাল করে কষিয়ে তেল ছাড়লে চিনি এবং কাঁচালঙ্কা মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করে নামানোর সময়ে ওপর থেকে ঘি ও নারকেল কোরা ছড়িয়ে নামিয়ে নিন।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও