আর মাংসের নয়, এবার বানান মাছের শামি কাবাব

মাছ দিয়ে সুস্বাদু নানা পদ তৈরি করেছেন। ভাজা কিংবা সাধারণ ঝোল তো আছেই, কিন্ত সুস্বাদু কাবাব তৈরি করেছেন কখনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ দিয়ে সুস্বাদু নানা পদ তৈরি করেছেন। ভাজা কিংবা সাধারণ ঝোল তো আছেই, কিন্ত সুস্বাদু কাবাব তৈরি করেছেন কখনও। কি অবাক হচ্ছেন তাই তো, হ্যাঁ মাছ দিয়েও বানানো যায় শামি কাবাব। জেনে নিন নিন আপনার কীভাবে বানাবেন…..

উপকরণ

বড় মাছ- ১টি
ছোলার ডাল- ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
ধনিয়াপাতা কুচি- ১ চা চামচ
ডিম- ২টি
চিনি- সামান্য
লবণ- পরিমাণমতো
পাউরুটির গুঁড়া- পরিমাণমতো
তেল- পরিমাণমতো।

প্রণালী

প্রথমে বড় মাছ কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর ছোলার ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া ও গরম মসলা দিয়ে মাছ সেদ্ধ করুন। মাছ সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নিন। এরপর ডাল ও মাছ একসঙ্গে বেটে ডিমের কুসুম একসঙ্গে মেখে নিন। এরপর কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ, ধনেপাতা কুচি, লেবুর রস, লবণ একসঙ্গে মেখে নিন। এরপর মাছের খামি গোল করে মাঝখানে গর্ত করে পেঁয়াজমাখা পুর ভরে মুখ বন্ধ করে চ্যাপ্টা আকারে কাবাবের আকার দিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় মেখে গরম তেলে মচমচে করে ভেজে নিলেই তৈরি মাছের শামি কাবাব।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও