উলটপুরাণ, মোদির রাজ্য গুজরাতে ইস্তফা বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: এ যেন অনেকটাই উলটপুরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে যখন কংগ্রেসের বিধায়করা ইস্তফা দিয়ে বিজেপিতে সামিল হচ্ছেন, তখন উল্টোপথে হাঁটলেন এক পদ্ম বিধায়ক। মঙ্গলবার বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়ক কেতন ইনামদার। ইস্তফা দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘অন্তরাত্মার ডাক’ শুনেই বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। লোকসভা ভোটের মুখে দলের বিধায়কের ইস্তফায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।

পদত্যাগী কেতন ইনামদার টানা তিনবার ভদোদরা জেলার সালভি বিধানসভা আসন থেকে জয়ি হয়েছেন। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে নির্দল হিসাবে জয়ী হয়েছিলেন তিনি। বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। এর পরে ২০১৭ এবং ২০২২ সালের বিধানসভা ভোটে বিজেপির হয়ে দাঁড়িয়ে জয়ের হ্যাটট্রিক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ইনামদার।

তবে এই প্রথম নয়। ২০২০ সালেও বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন সালভির বিধায়ক। তখন তিনি অভিযোগ করেছিলেন, মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা তাঁকে উপেক্ষা করে চলেছেন। ফলে এলাকার সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজকর্ম করতে পারছেন না। সে সময়ে ইনামদার দাবি করেছিলেন, তার মতো বিজেপির অনেক বিধায়কই হতাশ। যদিও বিধায়ক পদে ইনামদারের ইস্তফা তখন গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ।

উল্লেখ্য, ১৮২ বিশিষ্ট গুজরাত বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১৫৬। আগামী ৭ মে মোদির রাজ্যে ২৬ লোকসভা আসনে ভোট হওয়ার কথা। ইতিমধ্যেই দলীয প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দল ছেড়ে নির্দল হয়ে দাঁড়ানোর ঘোষণা করেছেন।

সম্পত্তি যেন উপচে পড়ছে! মুম্বইয়ে ১২ কোটিতে আরও দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয়

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বারাসত আদালতে ঢুকতেই দেবরাজকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল উত্তেজনা

মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন সত্যি হচ্ছে ৮ বছরের মানুর

টালা প্রত্যয়ের উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের

বিয়ের ১৭ বছর বাদেও ঘর আলো করে আসেনি সন্তান, খোলা মঞ্চে যন্ত্রণা ব্যক্ত কৌতুকাভিনেতার

ছোঁয়া যাবে না মা তারা’কে, ভক্তদের দুঃসংবাদ শোনাল তারাপীঠ মন্দিরের নয়া কমিটি

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

কেতনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে লুল্লা নগরের পাহাড়ে মহড়া দিয়েছিলেন সিয়া-চেতন

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’