মেটিয়াবুরুজের পর এবার বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পরল বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: মেটিয়াবুরুজের পর এবার হুড়মুড়িয়ে পুরোনো বাড়ি ভেঙে পড়ল বৈদ্যবাটিতে। হুগলি জেলার বৈদ্যবাটিতে মঙ্গলবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ি।আহত বাড়ি ভাঙার কাজে নিযু্ক্ত দুই শ্রমিক।গার্ডেনরিচে(Gardenrich) বহুতল ভেঙে পড়ার আতঙ্কের মধ্যেই বৈদ্যবাটির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়।বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের(G T Road) ওপর একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল।হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ।কর্মরত ২ জন শ্রমিক আহত হন।তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয়রা জানান,একটুর জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল।খবর পেয়ে ঘটনাস্টলে আসে শ্রীরামপুর থানার(Sreerampur P.S.) পুলিশ।ঠিকাদার সহ তিনজন জনকে আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। কোনরকম নিরাপত্তার ব্যবস্থা ছিলনা,বাড়ি ভাঙা হলে রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পথচারীদের দূর্ঘটনা না ঘটে।

বাড়িটি অনুমতি নিয়ে ভাঙ্গা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে।অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙ্গার কথা।যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেটিয়াবুরুজে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর গোটা রাজ্যেই তৎপর প্রশাসন। তার মধ্যেই বৈদ্যবাটির এই ঘটনা নতুন করে চিন্তায় ফেলেছে হুগলি জেলার প্রশাসনকে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও