‘সেলিব্রিটি ক্রিকেট লিগে’ বাংলার জয়, যীশুকে চায়ের আমন্ত্রণ মমতার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১০ বছর প্রতীক্ষার পর প্রথমবার সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন   বেঙ্গল টাইগার্স।  গত ১৭ মার্চ  কর্ণাটক বুলডোজারকে ১০ রানে হারিয়ে জয়ী হন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। তাদের এই জয়ী গোটা বাংলার মানুষ গর্বিত হয় ।  জাতীয়স্তরে বাংলার অভিনেতাদের এই সাফল্যে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু শুভেচ্ছাই নয় আজ বেঙ্গল টাইগার্স দলের  অধিনায়ক যীশু সেনগুপ্তকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

নবান্নের তরফে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন অর্থাৎ  ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বসবে চায়ের আসর। সেখানে উপস্থিত থাকবে টলি পাড়ার একাধিক তারকারা। একথায় লোকসভা নির্বাচনের আগে যতই প্রচারের চাপ থাকুক না কেন আজ বিকেলের চাঁদের হাট বসতে চলেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’।  চলতি বছর   ম্যাচে প্রথম থেকেই ভাল খেলছিল বেঙ্গল টাইগার্স।   ১৭ মার্চ ফাইনালের ‘বেঙ্গল টাইগার্স’ মুখোমুখি হয় ‘কর্ণাটক বুলডোজার’ যারা দু-বারের চ্যাম্পিয়ন দল। তবে কর্ণাটককে ১২ রানে হারায় যীশুর বাংলার দল।  ২০১২ সালে ডেবিউর পর এই প্রথমবার সিসিএলের ট্রফি জিতল ‘বেঙ্গল টাইগার্স’। আর এই জয়লাভের পরেই ট্রফি নিয়ে মাঠেই উৎসব শুরু করে দেয় যিশু,জ্যামি,সৌরভরা। এবারের টুর্নামেন্টে ‘বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ফাইনাল’-এর ট্রফি পান বাংলার রাহুল মজুমদার। ‘প্লেয়ার অফ দ্য ফাইনাল’ হন জ্যামি বন্দ্যোপাধ্যায়। ‘ম্যান অফ দ্য সিরিজ’-এর শিরোপাও পান রাহুল মজুমদার। 

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন