পটাশপুরে স্কুলের সামনে শুটআউট, মৃত স্থানীয় এক যুবক

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওই এলাকার বাসিন্দারা বোমা ফাতার মতো একটা শব্দ শুনতে পান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যে শুট আউটের ঘটনা। এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর। জানা যাচ্ছে মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ১ নম্বর ব্লকের বিশ্বনাথপুরে একজন যুবককে গুলি করে খুন করা হয়েছে। ওই এলাকায় একটি স্কুলের সামনেই গুলি বিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যুবককে। বাপি নায়েক নামের মৃত ওই যুবক স্থানীয় বাসিন্দা বলে জানা যাচ্ছে। বুধবার সকালে তার মৃতদেহ বিশ্বনাথপুর বালিকা বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে একন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওই এলাকার বাসিন্দারা বোমা ফাতার মতো একটা শব্দ শুনতে পান। শীতের রাত তাই ওই সময়ে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। ওই শব্দের পরে আর কোনও শব্দ না পাওয়ায় রাতে আরও কেউ বাইরে বেরিয়ে দেখেননি কিসের শব্দ। কিন্তু বুধবার সকালে দিনের আলো ফুটতেই গোটা বিষয়টি পরিষ্কার হয়। এলাকাবাসীরা বুঝতে পারেন যে বোমা ফাতার শব্দ তাঁরা শুনেছিলেন সেটা আসলে গুলি চালানোর শব্দ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্থানীয় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান।

তবে কে না কারা ওই যুবককে খুন করল সেটা এখনও স্পষ্ট নয়।  কি কারণেই বা খুন করা হল তাঁকে সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর।  

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও