হোলি নিয়ে অশান্তি এড়াতে যোগী রাজ্যে মসজিদ ঢেকে ফেলা হয়েছে ত্রিপলে

Share:

নিজস্ব প্রতিনিধি : হোলিতে অশান্তি এড়াতে ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে মসজিদ। এক নয়, একাধিক জায়গায় এই দৃশ্য দেখা গিয়েছে। একইসঙ্গে হোলিকে কেন্দ্র করে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সতর্ক প্রশাসন। ঘটনাটি ঘটেছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে। 

উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে খবর, আলিগড় ও সম্বল জেলার নয়টি জায়গায় মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এদের মধ্যে আলিগড়ে রয়েছে দুটি মসজিদ। একটি রয়েছে সবজি মাণ্ডি এলাকায়। অন্যটি রয়েছে দিল্লি গেট এলাকায়। পাশাপাশি সম্বল জেলায় সাতটি মসজিদ একইভাবে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে খবর, হোলিকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায় সেজন্য স্পর্শকাতর এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। সম্বলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন, বিগত অনেক বছরের দেখা গিয়েছে, মসজিদের গায়ে কেউ কেউ রং ছিটিয়ে দেয়। এই ধরনের ঘটনা যাতে এই বছর না ঘটে, সেজন্য এবার মসজিদের ইমামদের সম্মতি নিয়েই ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। সার্কেল অফিসার অনুজ কুমার চৌধুরী জানিয়েছেন, যে সব জায়গায় হোলি খেলা হয়, সেই সব জায়গাতেই মসজিদ ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। উল্লেখ্য, গত বছরও একইভাবে সম্বল জেলার একাধিক মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এবারেও তার ব্যতিক্রম হল না।

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য