আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বিপিনের দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনিক বৈঠক বন্ধ করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: আচমকাই দুঃসংবাদ পেয়ে মালদায় প্রশাসনিক বৈঠক থামালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তে আচমকাই ভেঙে পড়েছে এম আই-১৭ নামক বায়ুসেনার চপার। ওই চপারে বিপিন রাওয়াত ছাড়াও আরও ১৪ জন সেনার উচ্চপদস্থ কর্তা ছিলেন বলেই জানা গিয়েছে। এমনকি ওই চপারে বিপিন রাওয়াতের স্ত্রীও উপস্থিত ছিলেন বলে খবর। তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ওই এম আই-১৭ চপারটি ভেঙে পড়েশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে ইতিমধ্যেই ৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চোট গুরুতর। আর এই খবর কানে যেতেই মালদায় প্রশাসনিক বৈঠক থামিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েলিংটনের সেনা ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছিল কপ্টারটি। তখনই ভেঙে পড়ে কপ্টারটি। তাতে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত ও আরও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। এমআই সিরিজের ১৭ ভি ৫-কপ্টার ছিলেন বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। যান্ত্রিক ত্রুটির জন্যই আচমকা তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও সুলুরের মাঝে নীলগিরি পাহাড়ের কাছে ভেঙে পড়ে সেই কপ্টার। মালদায় চলছিল প্রশাসনিক বৈঠক। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে মেসেজ আসে বিপিন রাওয়াতের দুর্ঘটনার খবরে, সেই মেসেজ পাশে বসে থাকা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেখান মমতা, বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তারপরেই প্রশাসনিক বৈঠক বন্ধ করে দেন তিন।

বিপিন রাওয়াতের দুর্ঘটনা প্রসঙ্গে মমতা দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, খুবই খারাপ লাগছে। ভাবিনি এরকম একটা দুঃসংবাদ পেতে হবে। আমরা এখানেই বৈঠক শেষ করছি। বুধবারই মালদা থেকে মুর্শিদাবাদের বহরমপুরে আরও একটি প্রশাসনিক বৈঠক করতে যাওয়ার কথা মমতার। এখন সেই বৈঠক বাতিল হবে কিনা সেটা সময়ে জানা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, অভিযোগ অর্জুন সিংয়ের

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ