সন্দেশখালিতে ফের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ,সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালিতে। বসিরহাট লোকসভার সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) বেড়মজুর ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার সকালে আইএসএএফ কর্মী-সমর্থকরা রাস্তার পাশে ল্যাম্পপোস্ট ও একাধিক দোকানে পতাকা লাগাচ্ছিল। অভিযোগ সেই সময় স্থানীয় এক দুষ্কৃতী শাহজাহান মোল্লা ও তার দলবল নিয়ে হামলা চালায় আইএসএফ ওই কর্মী সমর্থকদের উপর বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আক্রান্ত হন। তাদের উদ্ধার করে সরবেড়িয়া (Sarberia)প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পাশাপাশি বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতেরই মাদ্রাসা বুথ এলাকায় সিপিএম কর্মী হাকাম মোল্লাকেও পতাকা লাগানোর অপরাধে বেধড়ক মারধর করে ওই শাহাজান মোল্লাই।

জানা গিয়েছে, বেড়মজুর(Bermazur) ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই শাহজাহান মোল্লা তার সাগরেদদের নিয়ে এসে আইএসএফ(ISF) ও সিপিএমের কর্মী সমর্থকদের দুই পৃথক জায়গায় মারধর করে। সিপিএম কর্মী আহত হওয়ার ঘটনায় রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। এদিকে,সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের নিয়ে নির্বাচনী সংক্রান্ত বিষয়কে সামনে রেখে কর্মী সভা করলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো(Sukumar Mahato)।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে শুক্রবার সন্দেশখালি এলাকার বেশ কিছু প্রতিবাদী মহিলাদের নিয়ে সন্দেশখালি এলাকায় কর্মী সভা করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো।এদিন তিনি প্রথমে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে সন্দেশখালির ঘাট থেকে সন্দেশখালি পর্যন্ত একটি মিছিল বের হয়। মিছিলের শেষে সন্দেশখালি এলাকার এক তৃণমূল কর্মীর বাড়ির উঠানে এলাকার বেশ কিছু প্রতিবাদী মহিলা ও বেশ কিছু তৃণমূল কর্মীদের নিয়ে কর্মী সভা করেন তিনি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২