তালিবানি আইন না মানলেই, মহিলাদের পাথর মেরে খুনের নিদান

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের তালিবানি হামলার শিকার হতে চলেছেন মহিলারা। সম্প্রতি আফগান নেতা হিবাতুল্লা আকুনজাদা ঘোষণা করেছেন, কোনও আফগান মহিলা যদি তালিবানি আইন না মানেন, তাহলে তাঁকে পাথর মেরে হত্যা করা হবে। তালিবানদের এই ঘোষণা নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

সম্প্রতি একটি ভিডিওতে তালিবান নেতা মোল্লা হিবাতুল্লা আকুনজাদা জানান, অন্তর্জাতিক দুনিয়ায় যে মহিলাদের অধিকার রক্ষা প্রসঙ্গে কথা হয়, তা তালিবানিরা যেভাবে শরিয়ত আইন ব্যাখ্যা করে তার পরিপন্থী। এখানেই থেমে থাকেননি তিনি। তালিবানদের সর্বোচ্চ নেতা জানান, ‘আমাদের কাছে ব্যাভিচারীদের কোনও ক্ষমা নেই। যদি কোনও মহিলা ব্যাভিচারী হয়, তাহলে তাঁকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হবে। সকলের সামনেই এই হত্যালীলা চালানো হবে। তালিবানদের কাজ শুধু কাবুল দখল করাই নয়। এটা তো শুধু শুরু হয়েছে। আরও অনেক ঘটনাই ঘটবে।‘ ইতিমধ্যে আফগানিস্তানে মহিলাদের অবস্থা সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আফগান মহিলাদের মধ্যে হতাশা বেড়ে গিয়েছে। গত দুই বছরে মহিলাদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালিবান শাসন আফগানিস্তানে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মহিলাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। তালিবান শাসনের আগে মহিলারা যেভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে সামিল হতে শুরু করেছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে শুরু করেছিল, তা তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর অনেকটাই ব্যাহত হয়। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই তালিবানি মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পাশাপাশি মহিলাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়। এবার আফগান মহিলাদের পাথর দিয়ে থেঁতলে খুন করার নিদান দিলেন তালিবান নেতা।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!