রামনবমীতে বিশেষ পোশাকে সাজছেন ‘বালক’ রাম

রামনবমীর দিন ভোরে সূর্যের প্রথম কিরণ এসে পড়বে বালক রামের কপালে। সেই সময় নেবে মাত্র ৪ মিনিট। এই কর্মকাণ্ডকে সফল করে তুলবেন রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের ‘রামনবমী’তে ভারতবাসীর বাড়তি পাওনা অযোধ্যার রামমন্দির। ৫০০ বছরের অপেক্ষার পর অবশেষে ২২ জানুয়ারি রাম জন্মভূমিতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে তৈরি হয়েছে অযোধ্যার রামমন্দির। তাই এবার রামনবমীতে রামমন্দির দেশবাসীর বাড়তি পাওনা। যাই হোক, আগামী ১৭ এপ্রিল রামনবমী। ইতিমধ্যেই রামনবমীর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে অযোধ্যার রামমন্দিরে।

রামনবমী উপলক্ষে বালক রাম-কে নবসাজে সজ্জিত করা হবে। পবিত্র মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ পোশাকে সজ্জিত হবেন রামলালা। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর এখনও তাঁর পোশাক পরবর্তন করা হয়নি। রামনবমীর দিনেই তাঁর প্রথম পোশাক পরিবর্তন করা হবে বলে জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামমন্দিরের উদ্বোধনের পর প্রথম রামচন্দ্রের জন্মোৎসব পালিত হতে চলেছে, তাই দিনটি বিশেষ তো হবেই। স্বাভাবিকভাবেই ভক্তদের ভিড় জমবে মাত্রাতিরিক্ত। আবার অনেকে রামনবমী উপলক্ষে প্রথমবার অযোধ্যায় পা রাখতে চলেছেন।

তাই বাড়ির বালকের মতোই রাম নবসাজে সজ্জিত হবেন। সেই কারণে রাম অত্যন্ত বিশেষ ধরনের পোশাকে সাজবেন এদিনে। ময়ূর এবং বৈষ্ণব প্রতীক রেশম ও জরির কাজে হাতে বোনা এবং হস্তচালিত তাঁতে তৈরি সুতির খাদির পোশাকে রামলালা সজ্জিত হবেন। তাঁর পোশাকে থাকবে সত্যিকারের রুপো এবং সোনার হাতে ছাপার কাজ। প্রতিটি চিহ্নই বৈষ্ণবীয় ঘরানার। রামনবমীর দিন ভোরে সূর্যের প্রথম কিরণ এসে পড়বে বালক রামের কপালে। সেই সময় নেবে মাত্র ৪ মিনিট। এই কর্মকাণ্ডকে সফল করে তুলবেন রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। রাম লালার সূর্যাভিষেক সফলভাবে হবে তাঁদের হাতেই।

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল