কনভয়ের মাঝে আচমকাই গাড়িতে ধাক্কা, মাথায় চোট পেলেন কাকলি ঘোষ দস্তিদার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগে দুর্ঘটনার কবলে বারাসাতের তৃণমূল প্রার্থী  কাকলি ঘোষ দস্তিদার। বুধবার আচমকাই তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ে ধাক্কা মারে। এই ঘটনায় মাথায় চোট পেয়েছেন তৃণমূল প্রার্থী  । তবে তিনি কতটা আহত হয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। তাঁকে  বারাসত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে বুধবার  ঘটনাটি ঘটেছে  মধ্যমগ্রামের বাদু রোডে তৃণমূলে কার্যালয়ে যাওয়ার পথে।

তবে কি করে এই দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এদিন মধ্যমগ্রামের বাদু রোডে  ছিল তৃণমূলের একটি কর্মসূচী। আর সেখানে যোগ  দেবার জন্যই বাড়ি থেকে বেড়িয়ে সেখানে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী  কাকলি ঘোষ দস্তিদার। তখনই তাঁর কনভয়ের মাঝে একটি গাড়ি ঢুকে পড়ে । এরপরেই কাকলি ঘোষ দস্তিদারের গাড়িটি ঘুরে যায়। তাতেই মাথায় চোট  পান তৃণমূল প্রার্থী  । তৎক্ষণাৎ কাকলির মাথায় বরফ দিয়ে  শুশ্রুষা শুরু করেন একটি মহিলা। তবে তৃণমূল প্রার্থীর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন কেমন আছেন তিনি , তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, কি করে কাকলি ঘোষ দস্তিদারের কনভয়ের মধ্যে গাড়ি ঢুকল তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে আগামী ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে  সাত দফায় লোকসভা নির্বাচন। বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ। এই আবহে দুর্ঘটনার কবলে পড়লেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…