মমতার নির্দেশে কপ্টার দুর্ঘটনায় হত সৎপালের বাড়িতে গৌতম দেব

কথা বলেন তাঁর স্ত্রী,  মা ও কন্যার সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, তাকদা (দার্জিলিং):  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা নিয়ে কপ্টার দুর্ঘটনায় হত সৎপালের বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব। কথা বলেন সৎপালের মা, স্ত্রী,কন্যার সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। বাহিনীর তরফ থেকে পৃথকভাবে শোক প্রকাশ করা হয়েছে।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা সৎপাল রাই বুধবার বাহিনীর সর্বাধিনায়কের সঙ্গে কপ্টারে রওনা হওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এর কয়েকঘণ্টা বাদে টিভির পর্দায় ভেসে উঠল ভয়ানক খবর। বিমানে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধরে নেওয়া হয়েছিল। প্রশ্ন ছিল, সর্বাধিনায়ক রাওয়াত এবং তাঁর স্ত্রী বেঁচে গিয়েছেন কিনা। সন্ধ্যা নামার আগে এল সেই দুঃসংবাদ।

সৎপালের মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এলাকার মানুষ তাঁর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাক্তন পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ি পুরো বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এবং জেলা প্রশাসনের পদস্থকর্তা।

গৌতম দেব কথা বলেন তাঁর স্ত্রী,  মা ও কন্যার সঙ্গে। স্ত্রীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শোকবার্তার। পাশাপাশি পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ