প্রবল বন্যার সুযোগে জেল ভেঙে পালালেন শতাধিক কয়েদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কারাগার থেকে বন্দি পালানো কি সহজ কথা ! মোটেও নয় কড়া নিরাপত্তায় নজরে থাকে কারাগারের বন্দি। তবে এবার সত্যিই কারাগার থেকে শতাধিক বন্দি পালিয়েছে নাইজেরিয়ার রাজধানী আবুজা’য়ে । ভাবছেন তো নিশ্চয় কড়া নিরাপত্তা ছিল না ! না, বন্দিরা পালিয়েছে কারণ কারাগার’টি ভেঙে গিয়েছিল। তবে এ’কাজ করে কার সাধ্য ? বন্দিদের কারোর এ সাহস হয় নি কারাগার ভাঙার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রবল বৃষ্টির জেরে কারাগার’টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সেই সূযোগ হাতছাড়া করে কে ? ব্যাস অমনি চম্পট।

জানা গেছে বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে রাজধানী আবুজার কাছেই সুলেজা এলাকার ওই কারা ভবনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।বৃষ্টির জেরে ক্ষতির পরিমাণ এতটাই তীব্র হয় যে কারাগারের একপাশের দেয়াল ভেঙে পড়ে। এই সুযোগে অন্তত ১১৮ জন বন্দী কারাগার থেকে পালিয়ে যায়। যদিও পুলিশ এখনও তাঁদের গ্রেফতারের চেষ্টা করছে। কারা কারা পালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শীর্ঘ্রই অনুসন্ধানের কাজ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদামা দুজা নামের এক কর্মকর্তা জানান, অভিযানে ১০ জনকে আটক করা গেছে। পুরোদমে অভিযান চলছে বলেও জানান তিনি।   

এই প্রসঙ্গে উঠে আসে এর আগেও ২০২২ এর শেষের দিকে প্রবল বৃ্ষ্টির জেরে নাইজেরিয়ায় সৃষ্ট বন‌্যায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছিল। বাস্তুচ্যুত হয়েছিল ১৪ লক্ষের বেশি মানুষ।৪৫ হাজার ২৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। নষ্ট হয়েছিল ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল। তখন নাইজেরিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। শুধু এটাই নয়, এর আগে ২০১২ সালে ভয়ানক বন্যার সাক্ষ্মী থেকেছিল নাইজেরিয়া। ওই বন্যায় ৩৬৩ জন প্রান হারিয়েছিলেন।গৃহহীন হয়ে পড়েছিলেন ২১ লক্ষের বেশি মানুষ। তবে এবার প্রবল বৃষ্টির জেরে কারাগার ভেঙে পড়ায় পালিয়েছে শতাধিক কয়েদি। যদিও অনুসন্ধানে নেমেছে নাইজেরিয়ার পুলিশ।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের