Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় । মৃত্যু হল ৯০ বছর বয়সী এক বৃদ্ধের।রাস্তা পার হয়ে মসজিদে নামাজ পড়তে আসতে গিয়ে প্রচন্ড গরমে মাথা ঘুরে পড়েন লরির তলায়। দুই পায়ের উপর দিয়ে লরির চারটি চাকা চলে যাওয়ার ফলে বাদ গেল দুটি পা। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত ৯০ বছরের বৃদ্ধ তোয়েব শেখ।

চরম চাঞ্চল্যকর এবং মর্মাহত দুর্ঘটনাটি নদিয়ার শান্তিপুর(Shantipur ) নৃসিংহপুর রোডে গাইন পাড়ার কাছে । এলাকা সূত্রে জানা যায় এলাকারই বাসিন্দা ৯০ বছর বয়সী ধর্ম প্রাণ তৈয়ব মণ্ডল আর পাঁচটা সাধারণ দিনের মতন আজও রাস্তা পার হয়ে ঢালাই মসজিদে(Mosque) যাচ্ছিলেন নামাজ পড়তে। প্রখর রৌদ্রে হয়তো তার মাথা ঘুরে পড়ে যান রাস্তার উপরে পেছন থেকে একটি লরির বাঁ দিকের চারটি চাকা পরপর চলে যায় তার দু পায়ের উপর দিয়ে । পায়ের মুল হাড় থেকে মাংস সম্পূর্ণ আলাদা হয়ে যায় ভেঙ্গে যায় দুটি পায়ের মূল হাড়। তবে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় অত্যন্ত সহ্য ক্ষমতা সম্পন্ন বৃদ্ধকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসা  চলাকালীন মৃত্যু হয় ওই বৃদ্ধর।

অন্যদিকে, লরিটিকে(Lorry) আটক করেছে এলাকাবাসী। খবর দেওয়া হয় শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ প্রশাসনকে। চালকসহ গাড়িটি শান্তিপুর থানায় আটক করা হয়েছে। ঘটনা পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।তবে বৃদ্ধের সন্তান দুই মেয়ে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের