দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাতসকালে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার চিনার পার্কের কাছে কৈখালির দশদ্রোণ এলাকায় একটি বহুতলের চারতলায় আগুন লাগে। জানা গিয়েছে চার তলায় একটি গেঞ্জি কারখানা ছিল। এদিন সকালে সেখানেই ঘটে অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছিয়েছে দমকলের চারটি ইঞ্জিন।

কিন্তু ঘন্টাখানেক কেটে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে  সকালে ওই বহুতল থেকে আচমকাই আগুন লেলিহান শিখা দেখতে পাই।  আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়।  জানা গিয়েছে, ওই বহুতলে অনেকই বসবাস করে। তাঁরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে বহুতল ছেড়ে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। 

উল্লেখ্য, কি করে এই আগুন লাগল তা এখন জানা যায়নি। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। এদিনের সকালে এই আগুন লাগায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে  গেঞ্জি কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ ঠিকঠাক  কেন কাজ করল না? এই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ