মুখে জল আনা রেস্তোরাঁ স্টাইলেরে এই রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিন

তবে চিন্তা নেই, আজ আমরা আপনাদের জানাবো বাড়িতে বসেই বানাতে পারেন চিকেনের একটি সুস্বাদু পদ অমৃতসরি ভুনা মুর্গ। কীভাবে বানাবেন, চটপট জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যে রেস্তোরাঁয় যাওয়ার ইচ্ছে থাকলেও টাকা বা সময় কিছুই সায় দেয় না। কিন্তু রেস্তোরাঁ স্টাইলের খাবার কার না খেতে ইচ্ছে করে? সবারই মোটামুটি ইচ্ছে করে। বিশেষ করে বাড়িতে বাচ্চা-কাচ্চা থাকলে মাঝে মধ্যেই তাঁরা ভাল-মন্দ খাবার বায়না জুড়ে দেয়। ঠিক তখনই মাথায় আসেনা নতুন কোনও খাবারের রেসিপি। তবে চিন্তা নেই, আজ আমরা আপনাদের জানাবো বাড়িতে বসেই বানাতে পারেন চিকেনের একটি সুস্বাদু পদ অমৃতসরি ভুনা মুর্গ। কীভাবে বানাবেন, চটপট জেনে নিন…. 

উপকরণ

মুরগির মাংস (পায়ের টুকরো)

ভাজা পেঁয়াজ পেস্ট

ধনে পাতা

রসুন বাটা

আদা বাটা

জল ঝরানো টকদই

ডালিম পাউডার

লাল লঙ্কার গুঁড়ো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

জিরে গুঁড়ো

দারুচিনি গুঁড়ো

বড় এলাচ গুঁড়ো

নুন (স্বাদ অনুযায়ী)

কসুরি মেথি

প্রণালী

প্রথমে মাংসটাকে মসলা, তেল ও নুন দিয়ে মেরিনেট করে ১ঘন্টা রেখে দিন। এবার একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য কষিয়ে আদা-রসুন পেস্ট দিয়ে দিন। এরপর ভাল করে মিশিয়ে রান্না করে নিন। এবার ম্যারিনেট করা মুরগি দিয়ে ভালভাবে রান্না করে টকদই দিয়ে কড়াইটি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিন। এবার ঢাকনা খুলে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে দিন। তবে যতক্ষন গ্রেভি ঘন না হচ্ছে ততক্ষণ রান্না করতে থাকুন। এরপর গ্রেভি ঘন হলে উপর থেকে সামান্য কসুরি মেথি ও স্বাদমতো নুন ছড়িয়ে ৫-৭ মিনিট রেখে গরম গরম ভাত কিংবা পরাটার সঙ্গে পরিবেশন করুন।

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত রাখল ভারত

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল