বুধবার শ্রীরামপুরে প্রচারে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা, উঠলো স্লোগান, গাইলেন রবীন্দ্র সংগীত

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর: প্রচারে বেরিয়ে বুধবার হুগলি জেলার শ্রীরামপুরে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা।স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা দেখা দেয়। তবে বর্ষিয়ান রাজনৈতিক এই প্রার্থীকে দেখা যায় নিজের দলের কর্মীদের সামলালেন আবার সিপিএম হঠাও স্লোগানও দিলেন। রবীন্দ্রনাথের জন্মদিনে অন্য রূপে ধরা দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Bandopadhay)।শান্ত হয়ে রবীন্দ্র সঙ্গীতও গাইলেন।নানা মুডে দেখা গেলো এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।এদিকে ,শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতার কটাক্ষ উনি মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা হয়তো এখনো পড়ে আছেন, তাই দেখতে পেলাম না।উনি পথে নেমেছেন। চার জুন হারার পর ওনাকে পথেই থাকতে হবে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়,উনি মিস ইউনিভার্স। নিজেকে সোফিয়া লরেন ভাবছেন ।

শ্রীরামপুরে(Sreerampore) পেয়ারাপুর মুসলমান পাড়ায় বুধবার দুপুরে প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বড় বেলু থেকে প্রচারে শুরু করেন সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর(Dipsita Dhar)। মুসলমান পাড়ার মুখে মুখোমুখি হন কল্যাণ- দীপ্সিতা।তৃনমূল হঠাও সিপিএম হঠাও স্লোগান ওঠে দুই পক্ষের মধ্যে থেকে। তৃণমূল প্রার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে।কল্যাণ বাবু নিজে রাস্তায় নেমে দলীয় কর্মীদের সরিয়ে দীপ্সিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন। তারপরেও চলতে থাকে দুই দলের রাজনৈতিক স্লোগান।মুখোমুখি হলেও রাজনৈতিক সৌজন্য দেখা যায়নি দুজনের ।বরং কটাক্ষ করতে ছাড়লেন না একে অপরকে।

দীপ্সিতা(Dipsita) বলেন,কল্যাণ বাবুকে তিনি দেখতে পাননি, উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনো পড়ে আছেন। তাই ওনাকে দেখা গেল না। এখন উনি আমাকে দেখে রাস্তায় নামলেন। ভোটের পরে একেবারেই রাস্তায় নেমে যাবেন।পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,দীপ্সিতা আমাকে দেখবে কি করে ওতো মিস ইউনিভার্স । ও নিজেকে সোফিয়া লরেন ভাবা শুরু করেছে। সবাইতো দেখতে পাচ্ছে ও এরম ভাবেই চালিয়ে যাবে আর আমাকেও বলে যেতে হবে । এরপর দলীয় কর্মীদের নিয়ে রবি ঠাকুরের জন্মদিনে রবীন্দ্রসঙ্গীতের সুর নিজেকে নিয়োজিত করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা কিনা রাজনৈতিক উত্তেজনার আঙ্গিনায় রবীন্দ্র সংগীতের  পরিবেশ ফিরিয়ে আনে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও