লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা নেই কারও, হুঙ্কার অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বড়জোড়া: লক্ষ্মীর ভান্ডার বন্ধ নিয়ে বিজেপিকে ফের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিষ্ণুপুরের দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের হয়ে প্রচারে এসে তিনি হুঙ্কার ছুড়ে বলেন, ‘বিজেপি নেতা-নেত্রীরা বলে বেড়াচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আপনাদের সামনে একটাই কথা বলে যাচ্ছি, বিষ্ণুপুরে সুজাতাকে জেতান। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। এপ্রিল মাস থেকে যাঁরা ৫০০ টাকা পেতেন তাঁরা ডাবল পাচ্ছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছে, ততদিন কারও ক্ষমতা হবে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে।’

এদিনের সভা থেকে বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নিশানা করে অভিষেক বলেন, ‘১২ মাসে ১২ দিন সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে আসেন না৷ দিল্লিতে গিয়ে ফূর্তি করেন। তাই নিজের অধিকার রেখে ভোট দিন। বলছে প্রতি বুথে মদের খরচ ৫ হাজার টাকা। সাধারণ মানুষ খেতে পায় না৷ আর ৮০ হাজার বুথে ৪০ কোটি টাকার মদ ভোটের দিন৷ গরীব মানুষ জানে না ৪০ কোটিতে কটা শূন্য আছে। এত মদ কে খাবে রে বাবা?’ সৌমিত্রকে বাংলা ভাগের অন্যতম চক্রী বলে আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘২০২২ সালে বিজেপির দুই বিধায়ককে পাশে বসিয়ে বাঁকুড়া-সহ জঙ্গলমহলকে আলাদা রাজ্যের দাবি তুলেছিল এই সৌমিত্র খাঁ। প্রধানমন্ত্রী আসলে জিজ্ঞাসা করবেন, যারা বাংলা ভাঙতে চায় তাকে ফের টিকিট দিলেন?’

তৃণমূলের যিনি প্রার্থী সেই সুজাতা মণ্ডল বিষ্ণুপুরের সাংসদের প্রাক্তন ঘরণী। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, ‘যে নিজের সহধর্মিণীর হাত ছেড়ে দেয় সে কী করে নারীদের উন্নয়নের কথা বলবে? হাইকোর্টের নির্দেশে ২০১৯ সালে সৌমিত্র এখানে প্রচার করতে পারেনি৷ সুজাতা প্রচার করেছিল বিষ্ণুপুরে৷ আর খন্ডঘোষে প্রচার করেছিল সৌমিত্র৷ সেখানে ৩০ হাজার ভোটে হেরেছিল।’

 

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

হাপুরে বিদ্যুৎ বিভ্রাট! গরমে নাজেহাল বিক্ষোভকারীদের দেখে মেজাজ হারালেন পুলিশকর্তা, বললেন…

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা