শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে বস্ত্রের গুদামে ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: সোমবার নির্বাচন শেষ হতেই ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লি রোডের পাশে একটি বস্ত্রের গুদামে। শ্রীরামপুর বেলুমোরে দিল্লি রোডের(Delhi Road) পাশে একটি গার্মেন্টস ওয়ার হাউসে আগুন লাগে।ভয়াবহ আগুন লাগে সোমবার সন্ধের কিছু আগে।কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা যায় আকাশে। আগুনের হল্কা উপরে উঠতে থাকে পাক দিয়ে।ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।শ্রীরামপুর থানার(Sreerampur P.S.) পুলিশ ও পৌঁছেছে ঘটনাস্থলে।কি থেকে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়।

শহিদুল মল্লিক নামে একজন কর্মচারী বলেন, সোমবার নির্বাচনের দরুণ গোডাউন বন্ধ ছিল।কিভাবে আগুন লাগল বোঝা যায়নি।ভয়াবহ আগুন লেগেছে।দমকলের তিনটে ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। যেখানে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে স্টাইল বাজারের(Style Bazar) ওয়্যার হাউজের বিভিন্ন বস্ত্র মজুত করা ছিল।

আগুনে হতাহতের কোন খবর নেই। প্রাথমিক তদন্তে দমকল বিভাগ ও পুলিশের অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দীর্ঘক্ষণের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ। আগুনে ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী